1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 2:57 pm
Title :
টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম

টঙ্গীতে রনি’র সমর্থনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ৭ নেতার প্রস্তুতি সভা

Reporter Name
  • Update Time : Wednesday, December 17, 2025,
  • 216 Time View

 

 

মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর জেলা প্রতিনিধি

 

গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির সমর্থনে নিজেদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার লক্ষ্যে নির্বাচনী প্রস্তুতি সভা করেছে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৭ নেতা। তারা হলেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক গাজীপুর মহানগর যুবদলের সাবেক সভাপতি প্রভাষক বসির উদ্দিন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক সিটি কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাভেদ আহমেদ সুমন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফ হাওলাদার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবির রাজু,টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন। বুধবার সকালে টঙ্গী কনভেনশন সেন্টারে আয়োজিত এক সভা মঞ্চে এসে তারা এ সমর্থনের কথা জানান।

তারা সবাই বিভক্ত গাজীপুর-২ ও বিলুপ্ত গাজীপুর-৬ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তারা সবাই এক মঞ্চে এসে এম.মঞ্জুরুল করিম রনিকে সমর্থন জানিয়ে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত। আমরা ১৫ বছর জগদ্দল পাথর আওয়ামী দু:শাসনের নির্যাতনের শিকার হলেও দেশ এখন গুপ্ত ষড়যন্ত্রের বেড়াজালে বন্দী। তাই দেশের বৃহত্তর স্বার্থে দলীয় সিদ্ধান্তের বাইরে যাবো না। তারা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার অঙ্গীকার করেন। এছাড়াও বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি এড. ড. সহিদুজ্জামান, আহাম্মেদ আলী রুশদী, সদর মেট্রো থানা বিএনপির সভাপতি এড. মেহেদী হাসান এলিস, বৃহত্তর টঙ্গী থানা বিএনপির সাবেক সভাপতি মাহবুবুল আলম শুক্কুর, মহানগর বিএনপির সাবেক সহ- সভাপতি আকম মোফাজ্জল হোসেন, সদর মেট্রো থানা বিএনপির সাবেক সভাপতি হাসান আজমল ভূইয়া, বিএনপি নেতা রাশেদুল ইসলাম কিরণ, মহানগর যুবদলের আহবায়ক সাজেদুলইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা, মহানগর কৃষকদলের সভাপতি আতাউর রহমান, ছাত্রদলের আহবায়ক রোহানুজ্জামান শুক্কুর, মহিলা দলের সদস্য সচিব খাদিজা আক্তার বিনা, ওলামা দলের আহবায়ক কাজী মোস্তফা জামান খোকন, মৎস্যজীবী দলের সভাপতি মো. আবুল হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক দেলোয়ার হোসেন, গাজীপুর মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফরহাজ বিন প্রবাল,মহানগর ছাএদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুরসহ টঙ্গীর ৫ থানা বিএনপির সুপার ফাইভসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট