1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 2:57 pm
Title :
টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম

চাটমোহরে পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের তিন নেতা আটক

Reporter Name
  • Update Time : Thursday, December 18, 2025,
  • 175 Time View

 

চাটমোহর(পাবনা)সংবাদদাতা
পাবনার চাটমোহর উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বুধবার (১৭ ডিসেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মূলগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শিবপুর গ্রামের মৃত ইয়াসিন প্রামানিকের ছেলে মো. আয়নাল প্রামানিক (৬৫), গুনাইগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রামচন্দ্রপুর গ্রামের দবির প্রামানিকের ছেলে আলম (৬০) এবং ফৈলজানা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য নেংড়ি গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে মো. আব্দুল করিম (৫০)।
চাটমোহর থানা সূত্র জানায়, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চাটমোহর থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
এ বিষয়ে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সরওয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট