1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 1:35 pm
Title :
টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম

দেবিদ্বার মোহনপুর উচ্চ বিদ্যালয়ে নিয়মবহির্ভূত ভাবে প্রধান শিক্ষককে বহিস্কারের অভিযোগ 

Reporter Name
  • Update Time : Friday, December 19, 2025,
  • 225 Time View

 

কুমিল্লা প্রতিনিধিঃ

 

কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি খোরশেদ আলমের ব্যক্তিগত আক্রোশ ও নিয়মবহির্ভূত ভাবে প্রধান শিক্ষক কাজী আলমগীর হোসেনকে বহিষ্কারের অভিযোগ উঠেছে।

 

গত (১৫-১২-২৫) সোমবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে এক মুলতবি সভায় সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম এক সভায় ভিত্তিহীন দুর্নীতির অভিযোগ তোলে তাকে সাময়িক বহিষ্কার করে এবং বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক বিজয় কুমার দত্ত কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঘোষণা করে।

 

এই সিদ্ধান্তের পরপর পুরো এলাকা জুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এলাকাবাসী।

স্থানীয়রা জানান, বর্তমান বিদ্যালয়ের সভাপতি বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোহনপুর গ্রামকে বাটপারের গ্রাম বলে স্ট্যাটাস দিয়েছে,আমাদের গ্রামের সন্তানেরা এটার প্রতিবাদ করেছে। প্রধান শিক্ষক যদি অনিয়ম করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক । তবে ব্যবস্থা নিতে গিয়ে শিক্ষাব্যবস্থাকে নষ্ট করা যাবে না।বিগত দিনে এক প্রধান শিক্ষকের মামলায় স্কুলকে বড় ধরনের ক্ষতিপূরণ দিতে হয়েছে।

 

স্থানীয়রা আরো জানান,বিদ্যালয়টি তো আর শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত করেনি? আমাদের চার গ্রামের মানুষদের শ্রম ও প্ররিশ্রমের ফলে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় চার গ্রামের মানুষদের নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। একক কারো সিদ্ধান্ত দিলে মোহনপুর ইউনিয়ন বাসী তা মেনে নিবে না।

 

এমন সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়টির সভাপতি খোরশেদ আলম জানান, বোর্ডের সিদ্ধান্ত ও নিয়ম মেনে তাকে সাময়িক বহিস্কার করা হয়েছে৷ তাকে আত্নপক্ষ সমর্থনে জন্য চার দিন সময় দেওয়া হয়েছে৷ সেই সাথে সিনিয়র শিক্ষক বিজয় কুমার দত্তকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

 

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রবিধানের ৪৪ ধারার ৬ অনুযায়ী মুলতবি সভায় কোনো শিক্ষককে নিয়োগ কিংবা বহিস্কার কোনটাই করা যাবে না বলে স্পষ্ট ভাবে বলা হয়েছে৷

 

অন্যদিকে বিদ্যালয়টির প্রধান শিক্ষক কাজী আলমগীর হোসেন জানান, নিয়মের বাইরে গিয়ে সভাপতি খোরশেদ আলম ও সিনিয়র শিক্ষক বিজয় কুমারের মোটা অংকের আর্থিক লেনদেনের মাধ্যমে আমাকে বহিস্কারের পায়তারা করছে৷ তবে এই রকম বিতর্কিত সিদ্ধান্ত এলাকাবাসী কেউ মেনে নিবে না। প্রবিধান মালায় স্পষ্ট বলা আছে মুলতবি সভায় কোনো শিক্ষককে বহিস্কার করা যাবে না।

 

স্থানীয়দের দাবী বিষয়টি পূর্ণবিবেচনা করে সকলের সম্মতিক্রমে সিদ্ধান্ত নিবে কুমিল্লা শিক্ষা বোর্ড এমটাই জানান সকলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট