1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 1:35 pm
Title :
টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম

পটুয়াখালীতে  চাঞ্চল্যকর সরোয়ার হত্যা মামলার প্রধান আসামী সেলিম গাজী গ্রেফতার।

Reporter Name
  • Update Time : Friday, December 19, 2025,
  • 187 Time View

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- পটুয়াখালী সদরের চাঞ্চল্যকর সরোয়ার হত্যা মামলার প্রধান পলাতক আসামী সেলিম গাজীকে গ্রেফতার করেছে র‍্যাব।

 

র‍্যাব সূত্রে জানা গেছে , পটুয়াখালী সদরের ইটবাড়িয়া ইউনিয়নে চাঞ্চল্যকর সরোয়ার হত্যা মামলার দীর্ঘদিনের

পলাতক আসামী সেলিম গাজীকে পটুয়াখালী দুমকি থানা এলাকা হতে র‌্যাব-৮ এর সদস্যরা গ্রেফতার করেছে।

র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে স্কোয়াড্রন লিডার রাশেদ এর নেতৃত্বে ১৮ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ সন্ধ্যা রাতে পটুয়াখালী জেলার দুমকি থানা এলাকা হতে অভিযান পরিচালনা করে সরোয়ার হত্যা মামলার আসামী  সেলিম গাজী (২৮) পিতা-মৃত জয়নাল গাজী, সাং চর গবরদী, পোঃ বোর্ড অফিস, থানা দুমকি জেলা পটুয়াখালী’ কে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

প্রকাশ, গত ১৪ নভেম্বর রাতে পাওনা টাকা দেয়ার কথা বলে ফোন করে ভিকটিম সরোয়ারকে ডেকে নিয়ে পরিকল্পনা অনুযায়ী একত্রে মারাত্মক অস্ত্র শস্ত্র নিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে

এলোপাথারি ভাবে কুপিয়ে ও মারধর করে। পরবর্তীতে গুরুত্বর রক্তাক্ত যখম প্রাপ্ত ভিকটিমকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য তাকে শের-ই-

বাংলা মেডিকেলে পাঠানো হয় এবং উন্নত চিকিৎসা গ্রহণ কালে গত ১৫/১১/২০২৫ইং তারিখ সরোয়ারের  মৃত্যু ঘটে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

 

গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্ত কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়ে বলে র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট