1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 1:35 pm
Title :
টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম

ঢাকায় বসবাসরত মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার সিএন্ডএফ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করলেন মোস্তাফিজুর রহমান বাবুল

Reporter Name
  • Update Time : Friday, December 19, 2025,
  • 237 Time View

 

স্টাফ রিপোর্টার : সোহেল রানা

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর–৩ (মাদারগঞ্জ ও মেলান্দহ) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল ঢাকায় বসবাসরত মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার সিএন্ডএফ ব্যবসার সঙ্গে যুক্ত সম্মানিত নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

 

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাজধানীর উত্তরা খাজানা রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি আবদুল ফাত্তা মিন্টু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএন্ডএফ ব্যবসায়ী ও মেলান্দহ পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাহেদ নেওয়াজ পলিন।

 

মতবিনিময় সভায় ঢাকায় বসবাসরত মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলার বিভিন্ন সিএন্ডএফ ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সি এন্ড এফ ব্যবসায়ী ও মেলান্দহ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর নবী মন্ডল, সি এন্ড এফ ব্যবসায়ী ও মেলান্দহ উপজেলা বিএনপির সহঃ সভাপতি শফিউল আলম, সি এন্ড এফ ব্যবসায়ী ও ঢাকা মহানগর উত্তর সেচ্ছা সেবক দলের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ঢাকা কাস্টমস এজেন্ট এসোসিয়েশনের কাস্টমস সম্পাদক ও জাসাস ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক এবং মাদারগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা রাসেল চৌধুরী, ঢাকা কাস্টমস এজেন্ট এসোসিয়েশন এর যুগ্ম দপ্তর সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সি এন্ড এফ ব্যবসায়ী মোনায়েম খান, নাজমুল ইসলাম ফরিদ, রফিকুল ইসলাম রফিক ও আরো অনেকে। বক্তারা এলাকার উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

 

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

 

সভা শেষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য মাদারগঞ্জ ও মেলান্দহবাসীর প্রতি আহ্বান জানান তিনি। ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনার মধ্য দিয়ে মতবিনিময় সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট