1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 1:35 pm
Title :
টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম

গাজীপুরে বেগম জিয়ার রোগ মুক্তি ও শহীদ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া

Reporter Name
  • Update Time : Saturday, December 20, 2025,
  • 237 Time View

 

 

মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর জেলা প্রতিনিধি

 

গাজীপুর মহানগরীর পূবাইল থানার ৪১নং ওয়ার্ড খিলগাঁও কেন্দ্র  বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও  জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীর রুহের মাগফেরাত  কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

 

 

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে  পূবাইলের ঐতিহ্যবাহী খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ দোয়া মাহফিলে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে জনসমাগমে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের  প্রার্থী এ.কে. এম ফজলুল হক মিলন। পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন সিকদার বকুলের সভাপতিত্বে দোয়া মাহফিল সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।

 

 

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্মরণীয়। তার অসুস্থতায় দেশবাসী উদ্বিগ্ন। দ্রুত আরোগ্য লাভ করে তিনি যেন আবার গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় নেতৃত্ব দিতে পারেন—এ জন্য সকলে তাঁর জন্য  দোয়া করা হয়।

 

 

বক্তারা আরও জানান,২৫ ডিসেম্বর তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন।সেইদিন অভূতপূর্ব গণজাগরণ ঘটবে বিমানবন্দরসহ আশেপাশের এলাকায়।

 

 

দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটির সাবেক কাউন্সিলর সুলতান উদ্দিন আহমেদ বিএনপির সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন,সালাহউদ্দিন সরকার,যুগ্ন সম্পাদক জাকির সরকার সাংগঠনিক সম্পাদক আরিফ ভূইয়া,পূবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হারেজ আলী ৪১ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি তমিজউদ্দিন যুগ্ন সম্পাদক জহির উদ্দিন,স্হানীয় বিএনপি নেতা মোক্তার হোসেন মজিবুর রহমান জাহাঙ্গীর সরকার,যুবদল নেতা শুক্কুর আলী,সাবেক গাজীপুর মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম সহ বিএনপি ও এর অঙ্গসংগঠন যুবদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শতশত নেতা-কর্মীর অংশগ্রহণে এ আয়োজন পূবাইলের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট