1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 1:34 pm
Title :
টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম

মুরাদনগরে হেফাজত নেতার ওপর হামলা: ৩ জন আটক, আদালতে প্রেরণ।

Reporter Name
  • Update Time : Sunday, December 21, 2025,
  • 221 Time View

 

 

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে হেফাজতে ইসলাম বাংলাদেশের এক নেতার ওপর মুখোশধারী দুর্বৃত্তদের হামলার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের শনিবার (২০ ডিসেম্বর) কুমিল্লার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের নগরপাড় গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হেফাজতে ইসলাম বাংলাদেশের মুরাদনগর উপজেলা সাংগঠনিক সম্পাদক ও জামিয়া দারুল উলুম মুহিউস সুন্নাহ করিমপুর মাদরাসার নায়েবে মুহতামিম ও সহকারী পরিচালক মুফতি মানসুর কবির মাহফিলের বয়ানে যাওয়ার উদ্দেশ্যে নিজ ভাড়া বাসা থেকে বের হলে আগে থেকে ওঁত পেতে থাকা কালো মুখোশধারী একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়।

 

হামলায় তিনি গুরুতর আহত ও রক্তাক্ত হন। তাঁর আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় মুফতি মানসুর কবিরকে উদ্ধার করে প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার পর শনিবার পরিবারের পক্ষ থেকে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পরপরই ওসির নেতৃত্বে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে।

 

আটককৃতরা হলেন বাখরনগর গ্রামের মৃত বাদল হোসেনের ছেলে মারুফ হোসেন (২৯), একই এলাকার খোকন মিয়ার ছেলে জুয়েল (২৫) এবং হুমায়ুন কবিরের ছেলে সুমন (৩৪)। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান জানান, প্রাথমিক তদন্তে তাদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করে শনিবার কুমিল্লার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। হামলার খবর ছড়িয়ে পড়লে আলেম সমাজ ও তৌহিদী জনতার মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

 

বিভিন্ন স্তরের ওলামায়ে কেরাম ও সাধারণ মানুষ এ ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। খবর পেয়ে শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ. কে. এম. কামরুজ্জামান ও মুরাদনগর থানার ওসি হাসান জামিল খান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এদিকে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আটক করায়। মুরাদনগর থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় হেফাজতে ইসলাম নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ। তাঁরা আশা প্রকাশ করেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের কাপুরুষোচিত হামলার সাহস না পায়। আহত মুফতি মানসুর কবিরের পরিবার দেশবাসীর কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট