1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 12:14 pm
Title :
টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম

গাজীপুরে গণমাধ্যমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

Reporter Name
  • Update Time : Sunday, December 21, 2025,
  • 257 Time View

 

 

মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর জেলা প্রতিনিধি

প্রথম আলো-ডেইলি স্টার অফিসে হামলা ও সাংবাদিক নূরুল কবীরকে হেনস্তা করার প্রতিবাদে মানববন্ধন করেছে গাজীপুর প্রেসক্লাব। রোববার ( ২১ ডিসেম্বর) সকালে মহানগরীর রথখোলায় গাজীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় গণমাধ্যমের ওপর হামলা ও সাংবাদিকদের হেনস্তা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, শরীফ ওসমান হাদির কফিন সামনে রেখে দেশপ্রেমের পরিচয় দেয়া যেতো। কিন্তু কেউ কেউ তা না করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছেন। এতে শরীফ ওসমান হাদি হত্যার উদ্দেশ্য বুঝা গেছে। নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই এ ঘৃণ্য হামলা তা পরিস্কার হয়েছে। নেতৃবৃন্দ, হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবি জানান।

গাজীপুর প্রেসক্লাবের তত্বাবধায়ক মন্ডলীর সিনিয়র সদস্য সাংবাদিক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং অপর সদস্য শাহ সামছুল হক রিপনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, এটিএন নিউজের স্টাফ রিপোর্টার মাজহারুল ইসলাম মাছুম, ৭১ টিভি’র গাজীপুর প্রতিনিধি ইকবাল আহমদ সরকার, কালের কন্ঠের স্টাফ রিপোর্টার শরীফ আহমেদ শামীম, প্রথম আলো’র গাজীপুর প্রতিনিধি মাসুদ রানা, সমকালের জেলা প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন, জনকণ্ঠের গাজীপুর মহানগর প্রতিনিধি মাজহারুল ইসলাম কাঞ্চন, ডেইলি স্টারের গাজীপুর প্রতিনিধি মঞ্জুরুল হক প্রমুখ। এ সময়

মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট