1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 8:10 am
Title :
টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

পূর্বাচলে ১৭ বছর পর ইতিহাসের নতুন ভোর :  তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষায় বাংলাদেশ 

Reporter Name
  • Update Time : Wednesday, December 24, 2025,
  • 234 Time View

 

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর জেলা প্রতিনিধি

 

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আরেকটি অধ্যায় যুক্ত হতে যাচ্ছে ২৫ ডিসেম্বর। দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশজুড়ে তৈরি হয়েছে অভূতপূর্ব প্রত্যাশা, আবেগ ও রাজনৈতিক আলোড়ন। রাজপথ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম, শহর থেকে গ্রাম—সর্বত্র এখন একটাই আলোচনা: তারেক জিয়া ফিরছেন, কী বার্তা দেবেন তিনি জাতিকে?

 

এই ঐতিহাসিক মুহূর্তকে সামনে রেখে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পূর্বাচলের ‘তারেক মঞ্চ’ এলাকা পরিদর্শন করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, পুবাইল মেট্রো থানা বিএনপির সাবেক সদস্য সচিব ও গাজীপুর মহানগর বিএনপির প্রভাবশালী নেতা এডভোকেট নজরুল ইসলাম খান বিকি। তিনি মাঠপর্যায়ের প্রস্তুতি পর্যালোচনা করেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “২৫ ডিসেম্বর শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি গণতন্ত্রের পুনর্জাগরণের দিন। দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশের আগামীর স্বপ্নের রূপকার তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন জাতির জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে।

 

তিনি বলেন, তারেক রহমান ঘোষিত ‘বৈষম্যহীন বাংলাদেশ’ গড়ার ৩১ দফা কর্মসূচি শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রদর্শন। এই ৩১ দফার ভিত্তিতে বাংলাদেশ বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর মডেলে পরিণত হবে। এই দফাগুলো বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে আইনের শাসন ফিরবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা হবে এবং মানুষের মর্যাদা ফিরে আসবে।

 

অ্যাডভোকেট বিকি আরও বলেন,

তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ বিশ্ব দরবারে একটি আধুনিক, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। তার প্রত্যাবর্তন মানে শুধু একজন নেতার দেশে ফেরা নয়, এটি জনগণের অধিকার ফিরে পাওয়ার লড়াইয়ের নতুন সূচনা।

 

তিনি আরও বলেন, আজ জাতি তাকিয়ে আছে পূর্বাচলের তারেক মঞ্চের দিকে। সেখান থেকে তারেক রহমান কী বার্তা দেন, সেটিই নির্ধারণ করবে আগামী দিনের বাংলাদেশের রাজনৈতিক দিকনির্দেশনা।

 

এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে সারাদেশে চলছে প্রস্তুতি সভা, সমাবেশ, দোয়া মাহফিল ও আলোচনা সভা। জেলা-উপজেলা থেকে মহানগর পর্যন্ত সংগঠনগুলো ব্যস্ত সময় পার করছে। দলীয় কার্যালয়গুলোতে সাজ সাজ রব, ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে রাজপথ।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন প্রবাসে থাকার পর তারেক রহমানের দেশে ফেরা দেশের রাজনৈতিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। বিশেষ করে একদলীয় শাসনের অভিযোগ, ভোটাধিকার সংকট, বিচারহীনতা ও বৈষম্যের প্রশ্নে তার প্রত্যাবর্তন একটি নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করবে।

 

বিশ্লেষকরা আরও বলছেন, তারেক রহমান যদি পূর্বাচলের তারেক মঞ্চ থেকে একটি সুস্পষ্ট রাজনৈতিক রোডম্যাপ ঘোষণা করেন, তবে সেটি দেশের গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে।

 

এই মুহূর্তে জাতির সামনে সবচেয়ে বড় প্রশ্ন একটাই,তারেক রহমান কী বার্তা দেবেন জাতিকে? সে বার্তা কি হবে নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ার স্পষ্ট রূপরেখা?

উত্তরের অপেক্ষায় আজ পুরো বাংলাদেশ।

 

২৫ ডিসেম্বর তাই আর শুধু একটি দিন নয় এটি হয়ে উঠেছে জাতির ভবিষ্যৎ নির্ধারণের এক প্রতীক্ষিত মুহূর্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট