1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কামরুজ্জামান রতন

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলটির মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন।

বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে তিনি লিখেছেন—

“আলহামদুলিল্লাহ! বিএনপি থেকে মুন্সিগঞ্জ-৩ আসনের চূড়ান্ত মনোনয়ন গ্রহণ করেছি। এটি শুধু একটি মনোনয়ন নয়, এটি মানুষের অধিকার, আশা ও আগামীর লড়াই। আপনাদের দোয়া ও ভালোবাসা চাই।”

তার এই বক্তব্য থেকেই স্পষ্টভাবে জানা যায়, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত প্রার্থী স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন, কামরুজ্জামান রতনের মনোনয়ন পাওয়ায় এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা আশা প্রকাশ করছেন, তার নেতৃত্বে মুন্সীগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে শক্ত অবস্থান গড়ে উঠবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট