1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 10:37 am
Title :
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন

মডেল প্রেসক্লাব ফরিদপুরের আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Friday, December 26, 2025,
  • 204 Time View

 

 

সাইদ গাজী, সালথা,

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের জনপ্রিয় সাংবাদিক সংগঠন মডেল প্রেসক্লাব ফরিদপুর এর মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মডেল প্রেসক্লাব ফরিদপুরের আয়োজনে শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

মডেল প্রেসক্লাব ফরিদপুরের সভাপতি লায়ন হায়দার খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, দৈনিক আজকের সারাদেশ পত্রিকার প্রধান সম্পাদক আলমাছ আলী, দৈনিক প্রতিদিনের খবর পত্রিকার বাতা সম্পাদক নুরুল হাবিব, দৈনিক সংলাপ পত্রিকার জেলা প্রতিনিধি কাজী ইকরাম, দৈনিক বাংলার দুত পএিকার জেলা প্রতিনিধি কাজী সাদাত মাহমুদ, দৈনিক একুশের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মো. মজিবুর রহমান, দৈনিক দেশেরপত্র ফরিদপুর জেলা ভ্রাম্যমাণ প্রতিনিধি ও সালথা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম,।

 

আরও উপস্থিত ছিলেন, দৈনিক প্রতিদিনের খবর পএিকার স্টাফ রিপোর্টার গোলাম মোশেদ খান, সালথা প্রতিনিধি রুবেল রানা, উপজেলা প্রতিনিধি নগরকান্দা লিটন হোসেন, দৈনিক গণতদন্ত পত্রিকার সালথা প্রতিনিধি সাহিদ গাজী প্রমূখ এছাড়াও জেলা ও বিভিন্ন উপজেলার জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রায় অর্ধশত সংবাদকর্মী আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

 

সভায় সভাপতির বক্তব্যে লায়ন হায়দার খান বলেন, “সাংবাদিক সমাজ জাতির বিবেক। সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ক্ষেত্রে শতভাগ সততা, পেশাদারিত্ব এবং দক্ষতা বজায় রাখা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। কোনো অবস্থাতেই অন্যায়ের সঙ্গে আপস করা যাবে না।বর্তমানে কিছু ব্যক্তি ভুয়া মিডিয়ার পরিচয় ব্যবহার করে হলুদ সাংবাদিকতায় জড়িয়ে পড়ছে। প্রকৃত সাংবাদিকদের এসব অপসাংবাদিকতা থেকে দূরে থাকতে হবে এবং সম্মিলিতভাবে তা প্রতিহত করতে হবে।

 

তিনি আরও বলেন, , মডেল প্রেসক্লাব ফরিদপুর সমাজ গঠনে গঠনমূলক ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় বিশ্বাসী। প্রেসক্লাবের চিন্তাধারা ও কার্যক্রম সাংবাদিকদের সামনে রেখে একটি সুস্থ, ন্যায়ভিত্তিক ও তথ্যনির্ভর সমাজ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মডেল প্রেসক্লাব ফরিদপুর জেলার মানুষের মাঝে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গিকার বদ্ধ। আমরা সকলের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট