1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 10:44 am
Title :
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন

যে আসনে ভোটার হচ্ছেন তারেক রহমান

Reporter Name
  • Update Time : Saturday, December 27, 2025,
  • 182 Time View

 

 

ওসমান গনি

স্টাফ রিপোর্টার

ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ইতোমধ্যে অনলাইনে আবেদন করেছেন। বাকি প্রক্রিয়া সম্পন্ন করতে তিনি আজ শনিবার যাচ্ছেন আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে (ইসি)।

 

শুক্রবার (২৬ ডিসেম্বর) তার ভোটার ফরম পূরণের আনুষ্ঠানিকতা শেষ হয়। এতে ঢাকার গুলশানের ঠিকানা ব্যবহার করা হয়েছে। ইসি ও বিএনপির নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

 

নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানান, তারেক রহমানের এ সময়ে ভোটার হতে আইনি কোনো বাধা নেই। তিনি বলেন, ইসি চাইলে যেকোনো সময় যে কাউকে ভোটার করতে পারে।

 

ইসি ও বিএনপির সূত্রমতে, রাজধানীর গুলশানের ‘ফিরোজা’ বাসভবনের ঠিকানায় ভোটার হতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার জন্মস্থান বগুড়ায় ভোটার হওয়ার বিষয়টিও আলোচনায় ছিল।

 

ইসির সাবেক ও বর্তমান কর্মকর্তারা জানান, তফসিল ঘোষণার পর বিশেষ ব্যবস্থায় একমাত্র তারেক রহমানই ভোটার হচ্ছেন, এমনটি নয়। এর আগে অনেকেরই এভাবে ভোটার হওয়ার নজির আছে।

 

তথ্য পর্যালোচনায় দেখা যায়, জুলাই গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার বোন শেখ রেহানা ২০০১ সালে ভোটার হয়েছিলেন। এছাড়া, তফসিলের পর নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান ও সু-শাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদারও ভোটার হয়েছিলেন। অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও বিশেষ সময়ে ভোটার হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট