1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 9:09 am
Title :
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন

রূপসায় ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল,বিএনপি সবসময় মানুষের কল্যাণে রাজনীতি করে। 

Reporter Name
  • Update Time : Saturday, December 27, 2025,
  • 182 Time View

 

 

আঃ মান্নান (রূপসা প্রতিনিধি) : বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি সবসময় মানুষের কল্যাণে রাজনীতি করে। আমাদের রাজনীতির মূল লক্ষ্য মানবসেবা ও সমাজের সকল শ্রেণির মানুষের পাশে দাঁড়ানো।

তিনি আরও বলেন রূপসা পাড়ের এই অঞ্চলের সকল সম্প্রদায়ের মানুষ আমরা একসাথে মিলেমিশে বসবাস করি। আমাদের মধ্যে রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু আমরা সবাই একই এলাকার সন্তান। এখানে আমি রাজনীতি করতে আসিনি,এখানে আমি একজন সমাজসেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। আজিজুল বারী হেলাল বলেন ভোটের মাঠে আপনারা সবাই যাবেন, যার যাকে ভালো লাগে, তাকেই আপনাদের মূল্যবান ভোট প্রদান করবেন। গণতন্ত্রের সৌন্দর্য এখানেই।

তিনি আজ ২৭-শে ডিসেম্বর শনিবার সকালে রূপসা উপজেলার আইচগাতী বেলফুলিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সুধী সমাবেশে সমাজসেবক শেখ আবদার আলীর সভাপতিত্বে এবং শেখ হাফিজুর রহমানের সঞ্চালনায় সুধীজনদের মধ্যে উপস্থিত ছিলেন—

মো: শফিকুল ইসলাম, আফজাল শেখ, ড. সৈয়দ কামরুল ইসলাম, শিকদার বেলায়েত হোসেন, ইসলাম খান, আলহাজ্ব মাওলানা মাহাবুবুর রহমান, মুফতি জুনায়েদ হোসেন, আব্দুর রহমান, মনি শংকর বাবু, জাহাঙ্গীর আলম, রাজা মনিরুজ্জামান তছলিম, অহেদুজ্জামান বাতেন, লিটন বিশ্বাস, মনিরুজ্জামান, সংকর দেবনাথ প্রমূখ।

অনুষ্ঠানে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবু, যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান, এনামুল হক সজল, জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু, বিএনপি নেতা আনিসুর রহমান, আব্দুস সালাম মল্লিক, লিটন তালুকদার, শফিকুল ইসলাম বাচ্চু, শেখ আবু সাঈদ, আজিজুল ইসলাম, হাবিবুর রহমান বেলাল, রেজাউল ইসলাম, নয়ন মোড়ল, মো: রয়েল, শেখ শফিকুল ইসলাম, সরদার ফরিদ আনোয়ার, আব্দুর রহমান, মাসুম শেখ প্রমূখ।

সুধী সমাবেশ ও দোয়া মাহফিল শেষে আজিজুল বারী হেলাল নৈহাটি ইউনিয়নের উদ্দেশ্যে রওনা হন। পরে রাতে তিনি ঘাটভোগ ইউনিয়নের গোয়াড়া গ্রামে অনুষ্ঠিত নামযজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট