1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

পটুয়াখালীতে বর্নাঢ্য আয়োজনে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

 

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- পটুয়াখালীতে বর্নাঢ্য আয়োজন ও কেক কেটে বৈশাখী টেলিভিশনের ২১ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে।

 

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় পটুয়াখালী জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 

পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল। অনুষ্ঠানে বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

 

আলোচনা শেষে কেক কাটার মধ্য দিয়ে বৈশাখী টেলিভিশনের ২১ বছরে পদার্পণ উদযাপন করা হয়। এ সময় পটুয়াখালী জেলা প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং বৈশাখী টেলিভিশনের দীর্ঘ পথচলার সাফল্য ও ভবিষ্যৎ অগ্রযাত্রা কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট