1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 9:01 am
Title :
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন

পাবনা-৩ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি নেতা কেএম আনোয়ারুল ইসলাম

Reporter Name
  • Update Time : Sunday, December 28, 2025,
  • 135 Time View

 

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসন (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য কেএম আনোয়ারুল ইসলাম।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে তিনি চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মুসা নাসের চৌধুরীর কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাসাদুল ইসলাম হীরা, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস আলো মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান মো. নজির সরকার, ফরিদপুর উপজেলা বিএনপির নেতা অ্যাডভোকেট মজিবর রহমান, কেএম সাইদ-উল ইসলাম কাফিসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, পাবনা-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। দলীয় মনোনয়ন না পাওয়ায় কেএম আনোয়ারুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট