1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 9:01 am
Title :
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন

পাবনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেএম আনোয়ারুল ইসলামের মনোনয়নপত্র দাখিল

Reporter Name
  • Update Time : Monday, December 29, 2025,
  • 118 Time View

 

চাটমোহর (পাবনা) সংবাদদাতা:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসন (চাটমোহর–ভাঙ্গুড়া–ফরিদপুর) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেএম আনোয়ারুল ইসলাম।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে তিনি চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি রিটার্নিং অফিসার মুসা নাসের চৌধুরীর কাছে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমাদানের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসাদুল ইসলাম হীরা, সাবেক ইউপি চেয়ারম্যান নজির সরকার, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস আলম মাস্টার, সাঈদ উল ইসলাম কাফি, ফরিদপুর উপজেলা বিএনপির নেতা মজিবর রহমান, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির নেতা লিটনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কেএম আনোয়ারুল ইসলাম বলেন,

আল্লাহর রহমত ও জনগণের সার্বিক সহযোগিতায় আমি নির্বাচনে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা বলেন,আনোয়ার চাচা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। জনগণ আমাদের পাশে আছে। ঘোড়া প্রতীক নিয়ে আমরা ইনশাল্লাহ বিজয় নিশ্চিত করব।

মনোনয়নপত্র জমাদান শেষে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট