1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 9:11 am
Title :
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন

গফরগাঁওয়ে ২০ ফুট রেললাইন খুলে ট্রেন লাইনচ্যুতি;পুলিশ বলছে নাশকতা, যোগাযোগ বন্ধ 

Reporter Name
  • Update Time : Monday, December 29, 2025,
  • 178 Time View

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

ময়মনসিংহের গফরগাঁওয়ে গভীর রাতে রেললাইন খুলে রেখে ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনকে লাইনচ্যুত করার ঘটনাটি এখন কেবল একটি অবকাঠামোগত নাশকতা নয় — এটি রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের ব্যর্থতার প্রতীক হয়ে উঠেছে। ঢাকা -ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

 

সোমবার (২৯ ডিসেম্বর) ভোর সোয়া পাঁচটার দিকে গফরগাঁও রেলস্টেশনের প্রায় দুই কিলোমিটার আগে সালটিয়া মাঠখোলা এলাকায় রেললাইনের প্রায় ২০ ফুট অংশ নাট খুলে সরিয়ে ফেলার ফলে ট্রেনটির লোকোমোটিভসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা–ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

 

 

গফরগাঁও রেলস্টেশনের স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, ভোর রাতে কে বা কারা প্রায় ২০ ফুট রেললাইন খুলে ফেলেছে। আমরা ঘটনাস্থলে আছি। উদ্ধার ও মেরামতের কাজ চলছে।

 

 

রেলওয়ে পুলিশ জানায়, এটি স্পষ্টত নাশকতার ঘটনা। জিআরপি থানার এক কর্মকর্তা বলেন, রেল ক্লিপ ও নাট পরিকল্পিতভাবে খুলে নেওয়া হয়েছে। এটি দুর্ঘটনা নয়। আমরা আলামত সংগ্রহ করছি এবং মামলা প্রক্রিয়াধীন।

 

স্থানীয় প্রশাসন অবশ্য তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত মন্তব্যে সতর্ক রয়েছে।

 

স্থানীয় উপজেলা প্রশাসন বলছে, ঘটনার প্রকৃতি খুবই গুরুতর। কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। কাউকে আগেভাগে দায়ী করা ঠিক হবে না।

 

জানা যায়,এই ঘটনার সময়কাল ঘিরে রাজনৈতিক উত্তেজনা নতুন প্রশ্ন তৈরি করেছে। গত কয়েকদিন ধরে গফরগাঁও আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ, রেললাইনে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে। তবে বিএনপির স্থানীয় নেতারা এই ঘটনার দায় অস্বীকার করেছেন। উপজেলা বিএনপির এক নেতা বলেন, “আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করি। এ ধরনের নাশকতার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।

 

এদিকে সাধারণ যাত্রীরা আতঙ্কিত। এক যাত্রী বলেন, এটা যদি আরও গুরুতর হতো, হয়তো আমরা কেউ বাঁচতাম না।

 

এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণ হলো — রাজনৈতিক সংঘাত যখন নিয়ন্ত্রণের বাইরে যায়, তখন তার প্রথম শিকার হয় সাধারণ মানুষ এবং রাষ্ট্রীয় অবকাঠামো। তদন্ত শুরু হয়েছে, কিন্তু দায়ীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত না হলে রেলপথে যাত্রীদের নিরাপত্তা যে আরও ঝুঁকির মুখে পড়বে, তা বলাই বাহুল্য।

 

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ কাইয়ুম আলী বলেন সোমবার বিকাল ২ টা পর্যন্ত ঢাকা – ময়মনসিংহ রেলওয়ে যোগাযোগ বন্ধ রয়েছে। কিছু আটকে যাওয়া ট্রেন ওদিক থেকে ফিরিয়ে ঢাকার দিকে নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট