1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 9:01 am
Title :
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন

আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি

Reporter Name
  • Update Time : Monday, December 29, 2025,
  • 245 Time View

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুর-২ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম.মঞ্জুরুল করিম রনি নির্বাচনী আচরণবিধি মেনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেনের নিকট তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন।

 

নির্বাচনী আইন অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার সময় তাঁর সাথে মাত্র ৫ জন দলীয় নেতা উপস্থিত ছিলেন। বিধিমালা যথাযথভাবে অনুসরণ করায় রিটার্নিং কর্মকর্তা প্রার্থী মঞ্জুরুল করিম রনিকে ধন্যবাদ জানান।

 

এর আগে সকাল থেকেই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয় ও আশপাশ এলাকায় ভিড় করতে থাকেন। মনোনয়নপত্র জমা দেয়ার পূর্বে সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটির প্রথম মেয়র অধ্যাপক এম এ মান্নানের পুত্র এম. মঞ্জুরুল করিম রনি স্থানীয় একটি ক্লাবে দলীয় নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে মোনাজাতে অংশ নেন।

 

মোনাজাত শেষে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী কার্যালয়ের প্রধান ফটক পর্যন্ত তাঁর সাথে এলেও, আচরণবিধির প্রতি শ্রদ্ধা জানিয়ে রনি মাত্র ৫ জন দলীয় নেতাকে সাথে নিয়ে ভেতরে প্রবেশ করেন।

মনোনয়নপত্র জমা দেয়ার সময় অন্যদের মধ্যে রনির সাথে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মীর হালিমুজ্জামান ননী, প্রবীণ আইনজীবী সুলতান উদ্দিন, গাজীপুরের পিপি এ্যাড. সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন ও গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি এ্যাড মেহেদী হাসান এলিস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট