1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 10:13 pm
Title :
জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। 

পটুয়াখালী জেলা প্রেসক্লাবের ২০২৬–২০২৭ মেয়াদের ১৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী পরিষদ গঠন। 

Reporter Name
  • Update Time : Friday, January 2, 2026,
  • 170 Time View

 

 

মোঃ গোলাম রাব্বী স্টাফ রিপোর্ট:- পটুয়াখালী জেলার পেশাদার গণমাধ্যম কর্মীদের সংগঠন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের ২০২৬–২০২৭ মেয়াদের ১৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১ জানুয়ারী) সন্ধ্যায় পটুয়াখালী জেলা প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে কন্ঠভোটে এ নতুন কমিটি অনুমোদন করা হয়।

ক্লাবের সভাপতি দৈনিক সাথীর সম্পাদক ও বিজনেস স্ট্যান্ডারের জেলা প্রতিনিধি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক স্টার নিউজ, নিউ ন্যাশন ও যায়যায়দিনের প্রতিনিধি আব্দুস সালাম আরিফের সঞ্চালনায় এসভায় নতুন কমিটিতে দৈনিক সাথীর সম্পাদক ও বিজনেস স্ট্যান্ডারের জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন সভাপতি এবং স্টার নিউজ, নিউ ন্যাশন ও যায়যায়দিনের প্রতিনিধি আব্দুস সালাম আরিফ সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় দ্বিতীয় মেয়াদে দায়িত্ব প্রদান করা হয়েছে।

 

সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আমার কাগজ ও মর্নিং অবজারভারের জেলা প্রতিনিধি কাইয়ুম উদ্দিন জুয়েল এবং বাংলাভিশনের জেলা প্রতিনিধি কেএম শাহাদাত হোসেন।

যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি, দ্য ডেইলি এক্সপ্রেস ও আলোকিত বাংলাদেশের প্রতিনিধি এম কে রানা এবং ডিবিসি নিউজের প্রতিনিধি মহিবুল্লাহ চৌধুরী।

অর্থ বিষয়ক সম্পাদক দায়িত্ব পেয়েছেন বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ভোরের আকাশ ও ডেইলি স্টেট এর জেলা প্রতিনিধি জলিলুর রহমান সোহেল।

দপ্তর সম্পাদকের পুনরায় দায়িত্ব পেয়েছেন এসএ টেলিভিশনের জেলা প্রতিনিধি, বিজনেস মিরর ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জহিরুল ইসলাম।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক বাংলাদেশ কণ্ঠের জেলা প্রতিনিধি হেলাল আহমেদ রিপন। প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক নির্বাচিত হয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আলিম খান আকাশ।

প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক বাংলাদেশ সময়ের জেলা প্রতিনিধি তারিকুল ইসলাম।

কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যুগান্তরের স্টাফ রিপোর্টার ও নাগরিক টিভির জেলা প্রতিনিধি জলিলুর রহমান, এটিএন বাংলা ও যুগান্তরের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মোস্তাক, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি ও দৈনিক বণিক বার্তার প্রতিনিধি বাদল হোসেন, ঢাকার ঢাক এর স্টাফ রিপোর্টার মোহাম্মদ রফিকুল ইসলাম এবং মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও লাখোকণ্ঠের প্রতিনিধি খোকন হাওলাদার।

 

এ সভায় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, নবগঠিত এ কমিটি আগামী ২০২৬–২০২৭ মেয়াদে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের পেশাগত মর্যাদা, সাংবাদিকদের অধিকার সংরক্ষণ এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট