1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 10:14 pm
Title :
জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। 

টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে বিএনপি দুই বিদ্রোহীসহ ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

Reporter Name
  • Update Time : Friday, January 2, 2026,
  • 167 Time View

 

মোঃ আনিসুর রহমান শেলী

টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে দাখিলকৃত ৭ জন প্রার্থীর মধ্যে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীর (স্বতন্ত্র প্রার্থী) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

 

এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফুর রহমান মতিন ও স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এবং জামায়াতে ইসলামী প্রার্থী অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাকের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

 

শুক্রবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শরীফা হক।

 

বাতিল হওয়া প্রার্থী হচ্ছেন- বিদ্রোহী ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি আব্দুল হালিম মিঞা ও জাতীয়তাবাদী দলের ড্যাব নেতা ডাঃ শাহ আলম তালুকদার। তারা দুইজনই দলের মনোনয়ন বঞ্চিত হয়ে বিএনপির প্রার্থী বিরুদ্ধে নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী প্রার্থী) হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন।

 

রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শরীফা হক জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল হালিম মিঞা মনোনয়নপত্রে ১ শতাংশ সমর্থনকারী ভোটারের ১০ জনের তথ্যে তদন্তে সঠিক পাওয়া যায়নি এ কারণে মনোনয়ন বাতিল করা হয়। স্বতন্ত্র প্রার্থী শাহ আলম তালুকদার মনোনয়নপত্রে ১ শতাংশ সমর্থনকারী ভোটারের ১০ জনের তথ্যে তদন্তে সঠিক পাওয়া যায়নি এবং আয়কর রিটার্নিং কপি দাখিল না করায় মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলী আমজাদ হোসেনের মনোনয়নপত্রে দলীয় মনোনয়নে প্রার্থীর ফরম পূরণ করেননি এবং স্বাক্ষর করেননি এছাড়া আয়কর রিটার্নিং কপি দাখিল না করায় মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট