1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 10:13 pm
Title :
জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। 

তানোরে প্রতিবন্ধী নারী, পুরুষ ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ!

Reporter Name
  • Update Time : Saturday, January 3, 2026,
  • 149 Time View

 

তানোর (রাজশাহী) প্রতিনিধি; জাকির হোসেন (টুটুল)।

 

রাজশাহীর তানোরে অসহায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

জানা গেছে ৩- জানুয়ারি (শনিবার) দুপুর ২-০০ মিনিটে (তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার) আয়োজনে, তানোর পৌরভবন চত্বরে, তানোর উপজেলা প্রশাসনের সহযোগিতায় শতাধিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

 

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও আগামী পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী এম. এ. মালেক মন্ডল।

 

তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। অন্যান্য নাগরিকের মতো জনপ্রতিনিধি নির্বাচনে তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই প্রতিবন্ধী ব্যক্তিদের সমানভাবে সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রয়েছে।

 

তিনি সরকারি বিভিন্ন বরাদ্দ ও সামাজিক সহায়তায় প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

 

এসময় তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সাংবাদিক ইমরান হোসাইনের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংস্থার সহ-সভাপতি আব্দুল গাফ্ফার, মুন্ডুমালা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড প্রতিবন্ধী কমিটির সভাপতি ফজলুর রহমান ও সেক্রেটারী আজিজুল হক।

 

তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা সেক্রেটারি আমেনা খাতুনের সঞ্চালনায় উপস্থিত বক্তব্য রাখেন- তানোর সদর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সেক্রেটারী সাংবাদিক, টিপু সুলতান সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট