1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 9:55 pm
Title :
জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। 

গাজীপুরে পাঁচটি আসনে  ১৯ জনের মনোনয়ন বাতিল – বৈধ প্রার্থী  ৩৪ জন 

Reporter Name
  • Update Time : Saturday, January 3, 2026,
  • 268 Time View

 

 

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বড় ধরনের ছাঁটাই হলেও বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পূর্ণ অক্ষত অবস্থানে রয়েছে। অর্থাৎ গাজীপুরে মনোনয়ন ঝাঁকুনিতে ১৯ জন ছিটকে পড়লেও জামায়াত অটুট রয়েছে।

 

 

যাচাই-বাছাই শেষে গাজীপুরের কোনো আসনেই জামায়াতের একজন প্রার্থীর মনোনয়নপত্রও বাতিল হয়নি—যা চলমান নির্বাচনী বাস্তবতায় একটি তাৎপর্যপূর্ণ ও আলোচিত ঘটনা।

 

 

শনিবার (৩ জানুয়ারি) গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেনের নেতৃত্বে যাচাই-বাছাই শেষে পাঁচ আসনের মোট ৫৩ জন প্রার্থীর মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এতে করে বর্তমানে ৩৪ জন প্রার্থী বৈধভাবে নির্বাচনী মাঠে রয়েছেন। যাচাই প্রক্রিয়ায় জাতীয় পার্টি, স্বতন্ত্র ও একাধিক ছোট দলের প্রার্থীরা বাদ পড়লেও বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপির সব প্রার্থীই বৈধতা পেয়েছেন।

 

 

পাঁচ আসনেই জামায়াতের শক্ত অবস্থান

 

গাজীপুর-১ (কালিয়াকৈর) আসনে জাতীয় পার্টি ও গণফ্রন্টের প্রার্থী বাদ পড়লেও জামায়াতে ইসলামী মনোনীত মোঃ শাহ আলম বকশী বৈধ প্রার্থী হিসেবে বহাল আছেন।

 

 

গাজীপুর-২ আসনে সর্বাধিক প্রার্থী বাদ পড়েছে। এক শতাংশ ভোটারের সমর্থন ঘাটতি, হলফনামা ও ফলকনামার ত্রুটিতে আটজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। তবে জামায়াতে ইসলামী মনোনীত মুহাম্মদ হোসেন আলী যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়ে প্রতিদ্বন্দ্বিতায় টিকে আছেন।

 

 

গাজীপুর-৩ (শ্রীপুর) আসনে কাগজপত্রের ত্রুটি ও শর্ত পূরণে ব্যর্থতার কারণে তিনজন বাদ পড়লেও জামায়াত মনোনীত মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ চারজন প্রার্থী বৈধতা পান।

 

 

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে আয়কর বকেয়া, ভোটার তালিকার ঘাটতি ও হলফনামা ত্রুটির কারণে চারজন প্রার্থী বাদ পড়েন। এ আসনে জামায়াত মনোনীত সালাহ উদ্দিন আইউবীসহ পাঁচজন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন।

 

 

গাজীপুর-৫ আসনে নির্বাচনী ব্যয়ের তথ্য ও প্রস্তাবক সংক্রান্ত ত্রুটির কারণে দুইজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। তবে জামায়াত মনোনীত মোঃ খায়রুল হাসান যাচাই-বাছাইয়ে বৈধ ঘোষিত হয়ে প্রতিদ্বন্দ্বিতায় আছেন।

 

 

কঠোর যাচাইয়ে বার্তা স্পষ্ট হয়ে পড়েছে।

 

মনোনয়ন বাতিলের প্রধান কারণ হিসেবে উঠে এসেছে,এক শতাংশ ভোটারের বৈধ সমর্থন না থাকা, হলফনামা ও অঙ্গীকারনামার ত্রুটি, আয়কর সংক্রান্ত জটিলতা এবং ফলকনামার অসঙ্গতি। এই কঠোর যাচাই-বাছাইয়ে যেখানে অনেক দল ও স্বতন্ত্র প্রার্থী ছিটকে পড়েছেন, সেখানে জামায়াতে ইসলামী পাঁচ আসনেই সাংগঠনিক প্রস্তুতি ও নিয়মতান্ত্রিক সক্ষমতার প্রমাণ দিয়েছে।

 

 

রাজনৈতিক বিশ্লেষণ ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে,মনোনয়ন যাচাইয়ে জামায়াতের একজন প্রার্থীও বাদ না পড়া দলটির শৃঙ্খলা, কাগজপত্র প্রস্তুতি ও নির্বাচনমুখী সক্ষমতার স্পষ্ট বার্তা দেয়। গাজীপুরে এতে ইসলামী রাজনীতির অবস্থান আরও দৃঢ় হলো।

 

সব মিলিয়ে, মনোনয়ন ঝাঁকুনির মধ্যেও গাজীপুরে জামায়াতে ইসলামী অটুট থাকায় নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে, যা আগামী দিনের প্রচার-প্রচারণা ও ভোটের হিসাবেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। আর জামাতকে দেখা হচ্ছে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট