1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 10:07 pm
Title :
জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। 

চাটমোহরে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উদযাপন

Reporter Name
  • Update Time : Saturday, January 3, 2026,
  • 147 Time View

 

চাটমোহর (পাবনা) সংবাদদাতাঃ

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আস্থা আজ সমাজসেবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার চাটমোহরে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রা শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা।

আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোয়ব রহমান, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, সাপ্তাহিক সময় অসময় পত্রিকার সম্পাদক কে. এম. বেলাল হোসেন স্বপন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. মাসুদ রানা, স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে মো. আনিছুর রহমান, এতিমখানার পক্ষে মাওলানা জাইদুল ইসলাম এবং সুফলভোগীদের পক্ষে সঞ্জয় কুমার।

বক্তারা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সরকারের ভূমিকা তুলে ধরে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা বিভাগের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা দপ্তরের আওতাধীন বিভিন্ন পর্যায়ের সরকারি সুফলভোগী, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, এতিমখানার প্রতিনিধি ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট