1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 10:02 pm
Title :
জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। 

চাটমোহর প্রেসক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Reporter Name
  • Update Time : Sunday, January 4, 2026,
  • 156 Time View

 

চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ

ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন চাটমোহর প্রেসক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

“ঐক্য ও গৌরবময় অভিযাত্রার ৩৬ বছর”—এই স্লোগানকে সামনে রেখে শনিবার (৩ জানুয়ারি) রাত ৮টায় চাটমোহর নতুন বাজার খেয়াঘাট এলাকার প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালু রহমান জুয়েল, সহ-সভাপতি সঞ্জিত সাহা কিংশুক, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সহ-সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুনসহ ক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং সদস্যরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শামীম হাসান মিলন, শাহিন রহমান, ইকবাল কবির রঞ্জু, লতিফ রঞ্জু, বকুল রহমান, তুষার ভট্টাচার্য, ইফতেখার টুটুল, এম.এ. জিন্নাহ, জাহাঙ্গীর আলম আপেল, জাকির ছেলিম, জাহাঙ্গীর আলম মধু, শিমুল বিশ্বাস, বিপ্লব আচার্য, সাইফুল ইসলাম, সোহেল খান, সুদীপ্ত কর্মকারসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘ ৩৬ বছর ধরে চাটমোহর প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়ন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামীতেও ঐক্যবদ্ধভাবে পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট