1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 9:04 pm
Title :
জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। 

বেগম খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত, ৬ জনের বৈধ, বাতিল ৩

Reporter Name
  • Update Time : Monday, January 5, 2026,
  • 145 Time View

 

মো: মিজানুর রহমান (পলাশ), ফেনী জেলা প্রতিনিধি,ফেনী:-

ত্রয়োদশজাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হকের নেতৃত্বে এ যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

 

 

যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র জমাকারী ১০ জন সংসদ সদস্য প্রার্থীর মধ্যে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত করা হয়। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ নাজমুল আলম আয়কর কপি দাখিল না করায়, বাংলাদেশ কংগ্রেস প্রার্থী মো. ফিরোজ উদ্দিন চৌধুরী ভূমি উন্নয়ন কর না দেয়ায় এবং স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন ভূঁইয়ার ১ শতাংশ স্বাক্ষর না থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

 

 

বাকি মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থীরা হচ্ছেন- খালেদা জিয়ার বিকল্প ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর এস এম কামাল উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী কাজী গোলাম কিবরিয়া, বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থী মাহবুব মোর্শেদ মজুমদার, বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রার্থী আনোয়ার উল্লাহ ভূঞা ও জাতীয় পার্টির প্রার্থী মোতায়ের হোসেন চৌধুরী।

 

 

ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক বলেন, ‘ফেনী-১ আসনে ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। তার মধ্যে যাচাই-বাছাই শেষে ১ জনের স্থগিত, ৩ জনের বাতিল এবং ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট