1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 8:59 pm
Title :
জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। 

এবি পার্টির মঞ্জুসহ ৯ জনের মনোনয়ন বৈধ, বাতিল ৫

Reporter Name
  • Update Time : Monday, January 5, 2026,
  • 144 Time View

 

মো: মিজানুর রহমান (পলাশ), ফেনী জেলা প্রতিনিধি,ফেনী:-

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (ফেনী সদর) আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকাল ১১টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হকের নেতৃত্বে এ যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

 

 

যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র জমাকারী ৯ জন প্রত্যেকে বৈধ ঘোষণা করা হয়। ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

 

 

হলফনামায় স্বাক্ষর না থাকায় ইনসানিয়াত বিপ্লবের তাহেরুল ইসলাম, রিটার্ন জমা না দেয়া বাংলাদেশ খেলাফত মজলিশ থেকে মো. হারুনুর রশিদ ভূঞা, এক শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. ইয়াকুব নবী, এস এম হুমায়ুন কবীর পাটওয়ারী, মোহাম্মদ ইসমাইলের মনোনয়ন বাতিল করা হয়।

 

বাকি মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থীরা হচ্ছেন-গনঅধিকার পরিষদের প্রার্থী তারিকুল ইসলাম, বিএনপির অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের জসিম উদ্দিন, আমার বাংলাদেশ পার্টির মো. মজিবুর রহমান ভূঞা মঞ্জু, ইসলামী আন্দোলন বাংলাদেশের একরামুল হক ভূঁইয়া, সমাজতান্ত্রিক দলের শামসুদ্দিন মজুমদার, খেলাফত মজলিস মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আবুল হোসেন, আমজনতার দলের সাইফুল করিম মজুমদার।

 

ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক বলেন, ফেনী-২ আসনে ১৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। তার মধ্যে যাচাই-বাছাই শেষে ৫ জনের বাতিল এবং ৯ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট