1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 8:58 pm
Title :
জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। 

লালমনিরহাট টেলিভিশন ও মাল্টিমিডিয়া সাংবাদিক ফোরামের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি ঘোষণা

Reporter Name
  • Update Time : Monday, January 5, 2026,
  • 179 Time View

 

‎লালমনিহাট প্রতিনিধি;

‎মো: রব্বানী ইসলাম

‎টেলিভিশন ও মাল্টিমিডিয়া সাংবাদিক ফোরামের সাত সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ২৬ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নবগঠিত এই কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘোষিত উপদেষ্টা পরিষদে ব্যবসায়ী সমাজের একজন প্রতিনিধিসহ চারজন অভিজ্ঞ আইনজীবী এবং টেলিভিশন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতার সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত অভিজ্ঞ ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অন্তর্ভুক্ত রয়েছেন। উপদেষ্টা পরিষদের সদস্যরা সংগঠনের নীতিনির্ধারণ, দিকনির্দেশনা প্রদান এবং পেশাগত মানোন্নয়নে পরামর্শমূলক ভূমিকা পালন করবেন।

‎এদিকে প্রকাশিত তালিকা অনুযায়ী, ফোরামের কার্যনির্বাহী কমিটিতে মাই টিভি ও দি ডেইলি অবজারভার-এর সিনিয়র সাংবাদিক মাহফুজ সাজুকে সভাপতি এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সংবাদদাতা বিপুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। পাশাপাশি কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সদস্যদের নাম ও পরিচয়ও উল্লেখ করা হয়।

‎নবগঠিত কার্যনির্বাহী কমিটি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, সদস্যদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং টেলিভিশন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বৃদ্ধিতে সক্রিয়ভাবে কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

‎সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির কার্যকর ভূমিকার মাধ্যমে টেলিভিশন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং অধিকার সুরক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হবে বলে তারা আশাবাদী।

‎লালমনিরহাট প্রতিনিধি/মো: রব্বানী ইসলাম তারিখ ০৫-০১-২০২৬_

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট