1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

চাটমোহরে অর্ধশত আ.লীগ ও যুবলীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

 

চাটমোহর ( পাবনা) সংবাদদাতাঃ

পাবনার চাটমোহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) রাতে পাবনা-৩ আসন (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) থেকে বিএনপির মনোনীত এমপি প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের (ধানের শীষ) হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তারা। এ সময় তুহিন নবাগত নেতাকর্মীদের গলায় ফুলের মালা পরিয়ে দলে বরণ করে নেন।

বিলচলন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মো. রেজাউল করিম জানান, রবিবার রাতে দোলং জিয়া আদর্শ ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বিলচলন ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন। যোগদানকারীদের মধ্যে রয়েছেন—বিলচলন ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল হক, ইউনিয়ন আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক আসলাম, ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলামসহ অর্ধশত নেতাকর্মী।

অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফা সুলতানা রুমা, পৌর বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান আরশেদ, ভিপি সেলিম রেজাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যোগদানকারী নেতাকর্মীরা বিএনপির নেতৃত্ব ও আদর্শের প্রতি আস্থা প্রকাশ করে আগামী দিনে দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট