
স্টাফ রিপোর্টার : সোহেল রানা
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মাদারগঞ্জে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে জামালপুর জেলার মাদারগঞ্জ পৌর এলাকার বালিজুড়ী আ. আলিম মির্জা কাশেম ডিগ্রি মাদ্রাসা মাঠে মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে এ দোয়া মাহফিল ও শোক সভার আয়োজন করা হয়।
মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খাঁনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল।
শোক সভায় বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক রকিব লিটন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমান মোখলেস, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুল মোতালেব সেলিম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ইউসুফ হাসান অভি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ মো. মজনু ফকির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন ও খালিদ হাসান, উপজেলা বিএনপির সহ-সভাপতি কাউসার চৌধুরী এবং অধ্যাপক আলমগীর কবির।