1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

পুলিশ জনগণের পাশেই থাকবে                            জিএমপি কমিশনার       

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

 

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদার বলেছেন,অপরাধী যেই হোক,কোনো ছাড় দেওয়া হবে না। ভয় পেলে চলবে না, তথ্য দিন,পুলিশ আপনাদের পাশেই আছে।

 

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাস্তায় নেমে আইনশৃঙ্খলার হাল ধরলেন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার।অভিনব পথসভায় গাজীপুরবাসীর আস্থা ফেরানোর দৃঢ় প্রত্যয় জনমনে ইতিবাচক পরিবর্তন বলে মন্তব্য করেছে নগরবাসী।

 

গাজীপুর নগরবাসী বিষয়টি গাজীপুর মেট্রোপলিটন এলাকায় অপরাধ দমনে নতুন দিগন্তের সূচনা ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

 

পথসভায় পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার বলেন, থানা কেন্দ্রিকতা ভেঙে সরাসরি জনগণের কাতারে নেমে তিনি ঘোষণা দিলেন,পুলিশ শুধু থানায় বসে কাজ করবে না, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হলে পুলিশকে জনগণের মাঝেই থাকতে হবে।

 

জানা যায়, মঙ্গলবার বিকালে বাসন মেট্রো থানা এলাকার চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের সামনে অনুষ্ঠিত হয় ব্যতিক্রমধর্মী এই পথসভা।

 

এ সময় খোলা রাস্তায়, সাধারণ মানুষের ভিড়ে দাঁড়িয়ে পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার নিজেই তুলে ধরেন অপরাধ দমনে তার জিরো টলারেন্স নীতি ও জনগণের সঙ্গে যৌথভাবে কাজ করার অঙ্গীকার। তিনি ঘোষণা দেন,অপরাধী যেই হোক,কোনো ছাড় নেই।

 

পথসভায় কমিশনার ইসরাইল হাওলাদার আরও বলেন, চুরি, ছিনতাই, মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং ও চাঁদাবাজির বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অবস্থান স্পষ্ট।

 

তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা ছাড়া অপরাধ পুরোপুরি নির্মূল সম্ভব নয়। তাই তথ্য প্রদানকারীকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে ও অপরাধের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলাই এই পথসভার মূল উদ্দেশ্য।

 

পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ গাজীপুর মেট্রোপলিটন এলাকায় জনতার মধ্যে অনেকটা স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

 

পথসভায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন স্থানীয় ব্যবসায়ী, অটোরিকশা চালক, পথচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

চান্দনা চৌরাস্তার এক ব্যবসায়ী বলেন, পুলিশ কমিশনার নিজে এসে আমাদের কথা শুনছেন—এটাই বড় আশ্বাস। আগে যে ভয় ছিল, এখন তা অনেকটাই কেটে গেছে।

 

একজন অটোরিকশা চালক বলেন,রাস্তায় পুলিশ কমিশনারের সরাসরি উপস্থিতি অপরাধীদের জন্য বড় বার্তা। এতে আমাদের কাজ করতে সাহস বাড়ে।

 

রাজনৈতিক মহলেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয় রাজনৈতিক নেতারা এ উদ্যোগকে সময়োপযোগী ও সাহসী আখ্যা দিয়ে বলেন,আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে নেমে জনগণের সঙ্গে কথা বলা একজন দক্ষ পুলিশ নেতৃত্বের পরিচয়। ইসরাইল হাওলাদারের নেতৃত্বে গাজীপুরে অপরাধ নিয়ন্ত্রণে আসবে এটা স্পষ্ট। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে

আস্থা ফেরার পথে গাজীপুর মেট্রোপলিটন এলাকা।

 

পথসভা শেষে পুলিশ কমিশনার সাধারণ মানুষের সঙ্গে করমর্দন করেন, শোনেন ব্যক্তিগত অভিযোগ ও সমস্যার কথা। তার মানবিক আচরণ ও দৃঢ় বক্তব্যে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা নতুন করে দৃঢ় হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের পথসভা, জনসম্পৃক্ত কার্যক্রম ও মাঠপর্যায়ের উপস্থিতি নিয়মিত অব্যাহত থাকবে।

 

অন্যদিকে রাস্তায় নেমে পুলিশের হাল ধরা এই উদ্যোগ ইতোমধ্যেই গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের নতুন আশার আলো জ্বালিয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট