1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 7:33 pm
Title :
জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। 

মুরাদনগরে কোরআনে হাফেজদের পাগড়ি প্রদান।

Reporter Name
  • Update Time : Wednesday, January 7, 2026,
  • 146 Time View

 

 

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর নূরীয়া এতিমখানা এবং হযরত খাদিজাতুল কোবরা (রাঃ) বালিকা এতিমখানা ও মাদরাসার হিফজ বিভাগ থেকে পবিত্র কুরআন হিফজ সম্পন্নকারী ৫ জন শিক্ষার্থীর পাগড়ি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই গৌরবময় অর্জন উপলক্ষে সোমবার রাতে মাদরাসা মাঠে ৩২তম বার্ষিক ওয়াজ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাহফিলকে কেন্দ্র করে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সোনাকান্দা কামিল মাদরাসার প্রধান মুফতী মাওলানা বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে মহাগ্রন্থ আল-কুরআনের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন, গাজীপুর বোর্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ কারী আবদুর রহিম আল-মাদানী।

মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা বাশারত ভুইয়ার সুশৃঙ্খল পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ঢাকা নর্দা আমিনা খাতুন তাজবীদুল কোরআন ক্যাডেট মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কারী সাইফুল ইসলাম, মুরাদনগর বড় মাদরাসার শিক্ষক অন্ধ হাফেজ মাওলানা আমিনুল ইসলাম এবং নূরীয়া মাদরাসার শিক্ষক হাফেজ হুমায়ুন কবীর।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, রহিমপুর এতিমখানার পরিচালক কাজী মোহাম্মদ লোকমান, কাজিয়াতল এতিমখানার পরিচালক হাফেজ ওমর ফারুক ও মোচাগড়া এতিমখানার পরিচালক সৈয়দ আবুবকর সিদ্দিক প্রমুখ। অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল জনপ্রিয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরবের শিল্পী হাফেজ সাইদুল ইসলামের পরিবেশনা।

বক্তারা ইসলামের প্রচার-প্রসার এবং নৈতিক সমাজ গঠনে হিফজ মাদরাসা গুলোর অবদানের কথা তুলে ধরেন। নবীন হাফেজদের উদ্দেশ্যে বক্তারা বলেন, পবিত্র কুরআন বুকে ধারণ করে সমাজকে আলোকিত করতে হবে এবং ইসলামের সঠিক শিক্ষা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

তার সুললিত কণ্ঠে গাওয়া ইসলামী সঙ্গীত মাহফিলে আসা শ্রোতাদের মুগ্ধ করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে হিফজ সম্পন্নকারী ৫ জন কৃতি শিক্ষার্থীর মাথায় সম্মাননা সূচক পাগড়ি পরিয়ে দেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া করা হয়। গভীর রাত পর্যন্ত চলা এই মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট