1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 7:32 pm
Title :
জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। 

নীলফামারী-১ আসনে লাঙ্গল প্রার্থী চূড়ান্ত, ডিমলায় নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : Wednesday, January 7, 2026,
  • 152 Time View

 

 

নীলফামারী-১ (ডিমলা-ডোমার) আসনে জাতীয় পার্টির (লাঙ্গল) মনোনীত প্রার্থী হিসেবে কর্নেল (অব.) মো. তসলিম উদ্দিন নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পেয়েছেন। জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

 

এরপর আজ সকাল ১১টায় নীলফামারীর ডিমলা উপজেলার নিজ বাসভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ ১০টি ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য পদমর্যাদার নেতাকর্মীরা।

 

মতবিনিময় সভায় কর্নেল (অব.) মো. তসলিম উদ্দিন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনী প্রচার-প্রচারণা অবশ্যই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিধিমালা অনুযায়ী বৈধ ও শৃঙ্খলাপূর্ণ হতে হবে।

 

তিনি অবৈধ প্রচার, উসকানি কিংবা কোনো কুচক্রী মহলের অপপ্রচারে জড়িত না হতে সবাইকে কঠোরভাবে সতর্ক করেন।

 

এ সময় দেশপ্রেমিক ও ত্যাগী সংগঠক হিসেবে পরিচিত মাজেদ পাটোয়ারীসহ উপস্থিত নেতারা ঐক্যবদ্ধভাবে লাঙ্গল প্রতীকের পক্ষে গণসংযোগ জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় আদায় করাই তাদের মূল লক্ষ্য।

 

সভা শেষে দেশ ও জনগণের কল্যাণ কামনা করে সবাইকে ধন্যবাদ জানান কর্নেল (অব.) মো. তসলিম উদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট