1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 8:23 pm
Title :
জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। 

গাজীপুরে প্রকাশ্য দিবালোকে গুলি ছুড়ে মোটরসাইকেল ছিনতাই

Reporter Name
  • Update Time : Thursday, January 8, 2026,
  • 175 Time View

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

 

গাজীপুর মহানগরীতে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) দুপুরে বাসন থানার যোগীতলা দক্ষিণপাড়া এলাকায় মসজিদের সামনে পাকা রাস্তায় ফাঁকা গুলি ছুড়ে একটি মোটরসাইকেল ছিনতাই করে দুর্বৃত্তরা।

 

ঘটনার পর পুলিশ তৎপরতা শুরু করলেও এখন পর্যন্ত কোনো ছিনতাইকারীকে গ্রেপ্তার করা যায়নি। তবে ঘটনাস্থল থেকে একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা আনুমানিক ১টার দিকে যোগীতলা দক্ষিণপাড়ার বাইতুন নূর জামে মসজিদের সামনে এ দুঃসাহসিক ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী মো. হাবিব চৌধুরী (২৪) অনলাইন প্ল্যাটফর্ম ‘বিক্রয় ডটকম’-এর মাধ্যমে নিজের মালিকানাধীন ইয়ামাহা ব্র্যান্ডের কালো রঙের অনটেস্ট আর-১৫ মোটরসাইকেল বিক্রির উদ্দেশ্যে দুইজন অজ্ঞাতনামা ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতের একপর্যায়ে একজন কথিত ক্রেতা মোটরসাইকেলটি ট্রায়াল ড্রাইভ করার কথা বলে চালিয়ে নেয়। কিছুক্ষণ পর ফিরে এসে কাগজপত্র দেখার অজুহাতে হঠাৎ করে দু’জনই মোটরসাইকেলে উঠে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। বিষয়টি আঁচ করতে পেরে হাবিব চৌধুরী তাদের ধাওয়া দিলে মোটরসাইকেলের পেছনে থাকা এক দুর্বৃত্ত জনসম্মুখে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করতে পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে ও মুহূর্তের মধ্যে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

 

দিবালোকে মসজিদের সামনে গুলি ছোড়ার ঘটনায় পুরো এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের ব্যবসায়ী ও পথচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

 

ঘটনার খবর পেয়ে বাসন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত হিসেবে একটি গুলির খোসা উদ্ধার করে। তবে অপরাধীরা ঘটনার পরপরই এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার ও অস্ত্রধারী ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে জোরদার অভিযান চালানো হচ্ছে। ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট