1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

সালথায় যুবলীগ নেতা ওহিদুলের পদত্যাগ 

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

 

 

 

সাইদ গাজী , সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ওহিদুল ইসলাম (ওহিদ) পদত্যাগ করেছেন। শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে আটঘর ইউনিয়নের গৌড়দিয়া তার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন তিনি।

 

সংবাদ সম্মেলনে আটঘর ইউনিয়নের প্রভাবশালী এই যুবলীগ নেতা সাংবাদিকদের বলেন, ২০১৪ সাল সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমাকে মৌখিক ভাবে আটঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি ঘোষণা করেন। যার বৈধ কোন কাগজ পত্র আমার কাছে নাই। তাছাড়া আটঘর ইউনিয়ন যুবলীগের কোন রেজুলেশন নাই। আমি সেচ্ছায় সজ্ঞানে আওয়ামী যুবলীগের পদসহ সমস্ত পদ থেকে পদত্যাগ করলাম।

 

এসময় যুবলীগ নেতা ওহিদুল ইসলামের পরিবারের সদস্যরা এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট