1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 7:05 pm
Title :
জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। 

খুলনায় উপকূলীয় অঞ্চলের কিশোরী শিক্ষার্থীদের STEM ও ICT শিক্ষা বৃদ্ধি কর্মশালা অনুষ্ঠিত। 

Reporter Name
  • Update Time : Saturday, January 10, 2026,
  • 164 Time View

 

আঃ মান্নান (রূপসা প্রতিনিধি) : উপকূলের মেয়েদের STEM শিক্ষায় সুযোগ ও সম্ভাবনা নিয়ে সমন্বিত উদ্যোগে অ্যাডভোকেসি কর্মশালা গত ১০ জানুয়ারি সকাল ১১ টায় খুলনা আভা সেন্টারের অনুষ্ঠিত হয়।

কিশোরী মেয়েদের জন্য (বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিত) এবং ICT শিক্ষায় অন্তর্ভুক্তি বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (BDOSN) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (BFF) এর উদ্যোগে এবং “স্টেম এন্ড আইসিটি স্কিলস ফর দ্যা গার্লস অফ কোস্টাল এরিয়া” প্রকল্প কর্মশালার মূল উদ্দেশ্য ছিল, উপকূলীয় অঞ্চলের কিশোরী শিক্ষার্থীদের STEM ও ICT শিক্ষায় অন্তর্ভুক্তি বৃদ্ধি করা এবং তাদের ক্ষমতায়নে সমন্বিত উদ্যোগ গড়ে তোলা।

কর্মশালায় স্বাগত বক্তব্যে বিএফএফ এর নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী বলেন “উপকূলীয় অঞ্চলের মেয়েদের STEM ও ICT শিক্ষায় অন্তর্ভুক্তি নিশ্চিত করতে নীতি নির্ধারক ও অংশীদারদের মধ্যে একটি শক্তিশালী সংযোগ তৈরির কোনো বিকল্প নেই। আজকের কর্মশালা থেকে প্রাপ্ত সুপারিশগুলো বাস্তবায়নে আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখব”। উল্লেখ্য- ২০২৩ সাল থেকে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (BDOSN)- এর উদ্যোগে ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (BFF)- এর সহযোগিতায় এবং মালালা ফান্ডের পৃষ্ঠপোষকতায় স্টেম এন্ড আইসিটি স্কিলস ফর দ্যা গার্লস অফ কোস্টাল এরিয়া প্রকল্পটি উপকূলের মাধ্যমিক স্কুলের মেয়েদের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে আগ্রহ তৈরী ও দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। যার অংশ হিসেবে উক্ত কর্মশালার আয়োজন। এই কার্যক্রমকে টেকসই করতে শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার, স্থানীয় সরকার, এনজিও এবং বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

অতিথির মধ্যে বক্তৃতা করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল অধ্যাপক ড. হেলাল আন নাহিয়ান, মালালা ফান্ডের এডুকেশন চ্যাম্পিয়ন নেটওয়ার্ক মুনির হাসান, মাচাটোনিস কুয়েট দেব প্যান্ট হেড প্রফেসর ড. হেলাল নাহিয়ান, রূপসা উপজেলা সমাজসেবা অফিসার মো. রাকিবুল ইসলাম তরফদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এ আনোয়ার-উল কুদ্দুস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, ইসলামিক রিলিফ বাংলাদেশ মো. জাকারিয়া, সংবাদকর্মী এম মুরশীদ আলী, মো. আজিজুল ইসলাম প্রমূখ।

কর্মশালায় দলগত আলোচনা ও প্যানেল সেশনে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় সরকার প্রতিনিধি ও এনজিও নেতৃবৃন্দ উপকূলীয় মেয়েদের STEM শিক্ষায় অংশগ্রহণের বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান নিয়ে মতামত দেন। রূপসা উপজেলার ৪ টি মাধ্যমিক বিদ্যালয় হলো-১। কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ২। পিঠাভোগ ডি.জি.সি. মাধ্যমিক বিদ্যালয়, ৩। কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুল, ৪। নৈহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা কর্মশালায় অংশগ্রহণ করেন। এছাড়া উপকূলের মেয়েদের ক্ষমতায়নে কাজ করা ৬টি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গ এবং নীতিনির্ধারণী পর্যায়ের কর্মকর্তা সহ ৭০ জন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট