1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 5:48 pm
Title :
রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী 

টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার 

Reporter Name
  • Update Time : Monday, January 12, 2026,
  • 227 Time View

 

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দমন বিশেষ অভিযানে আবারও বড় সাফল্য পেয়েছে প্রশাসন।

 

রোববার (১১ জানুয়ারি ) রাত আনুমানিক ২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুর সরকারবাড়ি রোডে সাবেক কাউন্সিলর রিপনের বাড়ির ভাড়াটিয়া সুজনের ভাড়াকৃত কক্ষে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কক্ষ থেকে মোঃ আব্দুল্লাহ আল মামুন ওরফে মামুন ওরফে রতন (৩০) নামের এক যুবককে ম্যাগাজিন সংযুক্ত একটি বিদেশি সেমি-অটোমেটিক পিস্তল উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধারকৃত অস্ত্রটি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যেই সেখানে রাখা হয়েছিল। এ ঘটনায় এসআই তুহিন মিয়া বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

জিএমপির অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

স্থানীয়দের মতে, টঙ্গী ও আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের ধারাবাহিক এই অভিযান জনমনে স্বস্তি ফিরিয়েছে। অপরাধ দমনে এমন কঠোর পদক্ষেপ আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা।

 

পুলিশ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,গাজীপুর মহানগরীতে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ যে কোনো ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট