1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 4:15 pm
Title :
রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী 

নিরাপত্তা নিশ্চিতে সালথায় যৌথবাহিনীর তল্লাশি

Reporter Name
  • Update Time : Friday, January 16, 2026,
  • 114 Time View

 

 

 

সাইদ গাজী, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সড়কে শৃঙ্খলা ও জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে ফরিদপুরের সালথায় বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনী ও পুলিশ বিভিন্ন যানবাহন যেমন মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাস থামিয়ে কাগজ পত্র যাচাই ও যাত্রীদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে।

 

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খাঁন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অপরাধ নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর সদস্যদের নিয়ে আমরা যৌথ অভিযান পরিচালনা করছি। জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছি, যাতে মানুষের মধ্যে ভীতি দূর হয়।

 

সালথা ক্যাম্প কমান্ডার মেজর মুহাম্মদ সাফায়েত মাহমুদ বলেন, সালথা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধ পরিকর। আজকের মত বিভিন্ন চেকপোস্ট ও যৌথ অভিযানের মাধ্যমে অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার, সন্ত্রাসী এবং ফেরারী আসামি গ্রেফতারের মাধ্যমে সালথা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মকভাবে কাজ করবে। এছাড়াও সুষ্ঠু নির্বাচন পরিচালনায় বাধা প্রদানকারী এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী যে কোনো শক্তিকেই কঠোর হস্তে দমন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট