1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 3:39 pm
Title :
রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী 

মুরাদনগর থানার পুলিশ পরিদর্শকের অশালীন আচরণের ভিডিও ভাইরাল।

Reporter Name
  • Update Time : Saturday, January 17, 2026,
  • 167 Time View

 

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিন কাদের খাঁনের একটি কুরুচিপূর্ণ ও কুরুচিপূর্ণ কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নিজ সরকারি কার্যালয়ে বসে একজন সাক্ষাৎপ্রার্থীর সঙ্গে আলাপকালে তিনি অত্যন্ত অশালীন ভাষা ব্যবহার করেন, যা এখন টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে।

ভিডিওটিতে দেখা যায়, ওই পুলিশ কর্মকর্তা সাধারণ মানুষের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শনের পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়েও অত্যন্ত কুরুচিপূর্ণ ও ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করছেন। একজন দায়িত্বশীল পদে থেকে সরকারি অফিসে বসে এমন আচরণকে পুলিশের শৃঙ্খলা ও পেশাদারিত্বের চরম লঙ্ঘন হিসেবে দেখছেন সচেতন মহল।

জনগুরুত্বপূর্ণ এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ বাহিনীর ভাবমূর্তি রক্ষায় এবং শৃঙ্খলা বজায় রাখতে অভিযুক্ত ইন্সপেক্টর আমিন কাদের খাঁনের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে কঠোর বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

এ বিষয়ে মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিন কাদের খাঁনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মোবাইল ফোন (০১৩২০-১১৪২৫৭) বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জামিল খান বলেন, বিষয়টি অফিসিয়াল নয়, কথার ফাকে উত্তেজনাবশতঃ বলে ফেলেছে। বিষয়টি উধ্বর্তন কর্র্তৃপক্ষ দেখছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট