1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 2:25 pm
Title :
রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী 

ছিন্নমূলদের মাঝে কালিহাতী রিপোর্টার্স ইউনিটির  কম্বল বিতরণ 

Reporter Name
  • Update Time : Tuesday, January 20, 2026,
  • 160 Time View

 

মোঃ আনিসুর রহমান শেলী সারা দেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতীতেও শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হওয়ায় “কালিহাতী রিপোর্টার্স ইউনিটি”পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে কালিহাতী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ছিন্নমূল মানুষদের মাঝে “কম্বল বিতরণ ” কর্মসূচি হাতে নিয়েছে।

 

তারই ধারাবাহিকতায় ১৮ জানুয়ারি সোমবার রাতে উপজেলার এলেঙ্গা পৌরসভার বিভিন্ন  রাস্তাঘাট,ফুটপাত,এবং ভাসমান ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

 

এসময় অন্যান্যের মধ্যেছউপস্থিত ছিলেন, কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মতিন, কালিহাতী প্রেসক্লাবের আহবায়ক রশিদ আহাম্মদ আব্বাসী,রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সুমন চন্দ্র ঘোষ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির হোসেন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক দেবাশীষ কর্মকার সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক,  অন্যান্য সাংবাদিকবৃন্দ।  কম্বল বিতরণ কর্মসূচিতে একাত্বতা প্রকাশ করে এতে অংশ নেন আলোকিত কালিহাতীর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল আলীম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দক্ষিণ আফ্রিকা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর সিদ্দিকী লিটন, কালিহাতী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ হাসমত আলী রেজা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

পরে কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে যুবদল নেতা হাসমত আলি রেজা বলেন,কালিহাতী রিপোর্টার্স ইউনিটির কম্বল বিতরণ কর্মসূচি নিঃসন্দেহে একটি মহৎ কাজ। প্রতিবছরই যেভাবে কালিহাতী রিপোর্টার্স ইউনিটি তাদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবতার জন্য কাজ করে যাচ্ছেন এতে করে সত্যিই আমরা মুগ্ধ। আগামী দিনেও এই ধরনের মানবতার কাজ অব্যাহত থাকবে বলেই আমরা আশা করি।

 

আলোকিত কালিহাতীর সভাপতি আব্দুল আলীম বলেন, তীব্র শীতে যেভাবে কালিহাতী রিপোর্টার্স ইউনিটি ছিন্নমূল মানুষের মাঝে রাস্তায় ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন তা অত্যন্ত প্রশংসনীয়।

 

বিএনপি নেতা মোঃ হাবিবুর সিদ্দিকী লিটন বলেন, যে কাজটি রাজনৈতিক নেতাকর্মী সহ বিত্তবানদের করার কথা,সেই কাজটি কালিহাতী রিপোর্টার্স ইউনিটি করছে বলে আমি তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট