1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 2:25 pm
Title :
রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী 

টাঙ্গাইলে বিএনপি প্রার্থী টুকুর সমর্থকদের উপর স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের হামলা, আহত ২

Reporter Name
  • Update Time : Tuesday, January 20, 2026,
  • 217 Time View

 

 

 

মোঃ আনিসুর রহমান শেলী –

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় যুবদল নেতাসহ ২ জন গুরুতর আহত হয়েছেন।

 

সোমবার (১৯ জানুয়ারি) বিকালে টাঙ্গাইল পৌর শহরের শান্তিকুঞ্জ মোড়ে ফরহাদ ইকবালের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

 

অভিযোগ অনুযায়ী, বিকালে সুলতান সালাউদ্দিন টুকুর ১০-১২ জন সমর্থক প্রোগ্রামের দাওয়াত দিতে বের হন। ফেরার পথে তারা শান্তিকুঞ্জ মোড়ের এক চা স্টলে বসে চা খাচ্ছিলেন। এসময় হঠাৎ ফরহাদ ইকবাল নিজে উপস্থিত হয়ে তার সমর্থকদের উসকে দেন। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়।

 

এই ঘটনায় ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি সাব্বির আহমেদ সাদিসহ অন্তত ৬ জন আহত হন। আহতদের মধ্যে দুইজনকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় এক ব্যক্তির মাথায় দেড় ডজন সেলাই দেওয়া হয়েছে, একজনের পা ভেঙে গেছে এবং দুইজনের হাতের রগ কেটে গেছে।

 

জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মাহমুদুল হক সানু অভিযোগ করেছেন, পুলিশের এক এসআইকে সঙ্গে নিয়ে ফরহাদ ইকবাল এই হামলার ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, আমরা এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসঙ্গে হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

অভিযোগের বিষয়ে ফরহাদ ইকবালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি, ফলে তাঁর মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তিনি বলেন, পুলিশ যাওয়ার আগেই হামলার ঘটনা ঘটে। এখনো আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট