1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 2:08 pm
Title :
রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী 

র‍্যাবের অভিযান ;১১৮ কেজি গাঁজাসহ ১ নারী মাদক কারবারি গ্রেপ্তার 

Reporter Name
  • Update Time : Wednesday, January 21, 2026,
  • 190 Time View

 

 

মো. হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে বড় সাফল্য অর্জন করেছে র‍্যাব-১।

 

বুধবার(২১ জানুয়ারি) গভীর রাতে পরিচালিত অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ এক চিহ্নিত নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

উদ্ধারকৃত গাঁজার পাশাপাশি অভিযানে দুটি মোবাইল ফোন ও একটি ডিজিটাল স্কেল জব্দ করা হয়।

 

 

র‍্যাব সূত্র জানায়, বুধবার (২১ জানুয়ারি) ভোররাতে বিশ্বস্ত সোর্স, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর মহানগরীর গাছা থানার বোর্ডবাজার এলাকায় অভিযান চালানো হয়।

 

অভিযানকালে পূর্ব কলমেশ্বর এলাকার একটি ভাড়া বাসা থেকে মোছাঃ সালমা আক্তার (২৯) নামে ওই নারী মাদক কারবারিকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত পেরিয়ে আসা গাঁজা সংগ্রহ করে গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

 

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত সালমা আক্তারের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের পরিমাণ ও তথ্যপ্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

 

পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

র‍্যাবের এই অভিযানকে গাজীপুরে মাদক বিরোধী চলমান অভিযানে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট