1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 12:41 pm
Title :
রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী 

বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনী প্রচারনায় জামায়াত আমির।

Reporter Name
  • Update Time : Saturday, January 24, 2026,
  • 161 Time View

 

 

 

মোঃ আসাদুল ইসলাম বগুড়া জেলা প্রতিনিধি :

 

বগুড়ায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা যদি নির্বাচিত হই, বগুড়াকে সিটি করপোরেশন করব। বগুড়াকে আগের মতো শিক্ষা ও সমৃদ্ধির নগরীতে পরিণত করব ইনশাআল্লাহ।

আজ শনিবার দুপুরে (২৪ জানুয়ারি) বগুড়া আলফাতুন্নেছা মাঠে ১০ দলীয় ঐক্যজোট কর্তৃক আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির ডা. শফিকুর বলেন, আমরা নিজেরা চাঁদাবাজি, টাকা পাচার, সন্ত্রাস করব না, কাউকে করতেও দিব না ইনশাআল্লাহ। মায়েদের সম্মান আমাদের জীবনের চেয়েও বেশি। মায়েদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। নারীরা নিজের ইচ্ছামতো যোগ্যতা অনুযায়ী চাকরি করবে। সরকার নারীদের সম্মানের সাথে নিরাপত্তা দিবে। তিনি বলেন, যুবকদের প্রতি আমাদের অঙ্গীকার, আমরা যুবকদের বেকার ভাতা দিয়ে বেকারের কারখানায় পরিণত করতে চাই না। আমরা যুবকদের কাজ শিখিয়ে তাদের কাজ দিতে চাই। যুবকদের কারো দয়ার ওপর নির্ভরশীল করে রাখতে চাই না। আমরা যুবকদের সম্মানের সাথে জীবনযাপনের ব্যবস্থা করতে চাই।

জামায়াত আমির আরও বলেন, আপনারা ‘হ্যাঁ’ ভোট এবং ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থীদের বিজয়ী করবেন। চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে ‘হ্যাঁ’ ভোট এবং দাঁড়িপাল্লাকে বিজয়ী করবেন আপনারা। আপনাদের কাছে এই সাতজন প্রার্থীকে আমানত দিয়ে গেলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট