1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 12:16 pm
Title :
রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী 

গাজীপুরে ভুয়া ডিবি চক্রের সন্ধান, গ্রেফতার ৫

Reporter Name
  • Update Time : Sunday, January 25, 2026,
  • 122 Time View

 

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

ভুয়া সাংবাদিক ও ডিবি পুলিশের পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা ও সংঘবদ্ধ অপরাধে জড়িত একটি চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ।

 

শনিবার (২৪ জানুয়ারি) মহানগরীর সদর থানার চাকুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

অভিযানে ভুয়া ডিবি পুলিশের কটি, হ্যান্ডকাফ, ক্যামেরা, লেজার লাইট, রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল এবং ‘মাতৃবাংলা’ নামের একটি ভুয়া অনলাইন পোর্টালের আইডি কার্ড উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কয়েকজনের বিরুদ্ধে অপহরণ, প্রতারণা, ধর্ষণ ও ডাকাতির প্রস্তুতির মতো গুরুতর অভিযোগে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানটি ডিবি (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল, পিপিএম-এর নির্দেশনায় পরিচালিত হয় বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট