1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 10:33 am
Title :
রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী 

সালথায় গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক

Reporter Name
  • Update Time : Sunday, January 25, 2026,
  • 206 Time View

 

 

সাইদ গাজী , সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় হিরা মনি (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া কাজীপাড়া এলাকায় কলা বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত হিরা মনি স্থানীয় খারদিয়া ছয়আনি গুচ্ছ গ্রামের চুন্নু মোল্যার স্ত্রী। তাদের ঘরে একটি পুত্র সন্তান রয়েছে। স্বামী চুন্নু মোল্যা বর্তমানে পলাতক রয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম জানান, চুন্নু মোল্যার স্ত্রী হিরা মনি গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যায়। এরপর হাসপাতাল থেকে অটোভ্যানে করে খারদিয়া গুচ্ছ গ্রামের বাড়িতে নেওয়ার পথে চুন্নু স্ত্রীর লাশ কলা বাগানে ফেলে পালিয়ে যায়।

 

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। স্বামী চুন্নু মোল্যা পলাতক রয়েছে, তাকে আটকের জন্য কাজ করছে পুলিশ। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট