1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 3:05 am
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

আমার জীবনজুড়ে আপনাদের পাশে থাকবো-সালথায় শামা ওবায়েদ

Reporter Name
  • Update Time : Monday, January 26, 2026,
  • 190 Time View

 

 

সাইদ গাজী, সালথা (ফরিদপুর) প্রতিনিধি,

 

বিএনপি কখনও প্রতিহিংসার রাজনীতি করে না : শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম (রিংকু) বলেছেন, “বিএনপি কখনও কারো বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করে না।

আমার জন্মের পর থেকে আমি দেখেছি, আমার বাবা এবং বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান কখনো বিরোধী দল বা ভিন্ন মতের মানুষকে জেলে ভরেননি এবং কাউকে অত্যাচার করেননি।”

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরায় এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ আরও বলেন, “আমি আমার জীবনজুড়ে আপনাদের পাশে থাকবো। আমার বাবা মৃত্যুর পরও আমি চেষ্টা করেছি মানুষের পাশে থাকার। এখানে সবাই নিরাপদ—সব ধর্ম, দল ও মতের মানুষ নিরাপদ। সালথা ও নগরকান্দার মসজিদ ও মাদ্রাসাগুলোর সমস্যার সমাধানে আমার বাবা সর্বদা আলেমদের পাশে ছিলেন।”

তিনি বলেন, “তারেক রহমান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে, যখন বিএনপি সরকার গঠন করবে, তখন প্রত্যেক মসজিদের ইমাম ও মাদ্রাসার দায়িত্বপ্রাপ্তরা সরকার থেকে ভাতা পাবেন। এটা অন্য কোনো সরকারের সময় হয়নি।”

শামা ওবায়েদ সালথার মানুষকে সতর্ক করে বলেন, “আমাদের মাটিতে দুর্নীতি, মাদক, চাঁদাবাজি ও অনিয়মকে রোধ করতে হবে। আমাদের মা-বোনদের এবং ছোটদের সুন্দর ভবিষ্যৎ গড়তে হবে। এজন্য ১২ তারিখে ‘ধানের শীষ-এ ভোট দিন।”

ডাঃ হাজী মোঃ কওছার আলীর সভাপত্তিত্বে ও এ্যাডঃ এ আর লিটন এর সঞ্চালনায় বিশিষ্ঠ সমাজ সেবক মুহাঃ ছরোয়ার হোসেন এর ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, এ্যাডঃ হাবিবুর রহমান হাবিব,

নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, বিএনপি নেতা মুরাদ মাতুব্বর, আব্দুর রব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহফুজুর রহমান লিটনসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট