1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 3:06 am
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

রূপসায় ধানের শীষের প্রার্থী হেলাল, অসাধু ব্যবসায়ীদের হাত থেকে মৎস্য শিল্পকে উদ্ধার করে উৎপাদন বহুগুণে বাড়াতে হবে।

Reporter Name
  • Update Time : Tuesday, January 27, 2026,
  • 120 Time View

 

 

আঃ মান্নান (রূপসা প্রতিনিধি) :খুলনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন রূপসা,তেরখাদা ও দিঘলিয়া মৎস্য সম্পদে সমৃদ্ধ একটি সম্ভাবনাময় এলাকা। এ অঞ্চলের নদী,খাল ও জলাশয়কে সঠিকভাবে কাজে লাগাতে পারলে খুলনা-৪ আসনকে দেশের অন্যতম প্রধান মৎস্য উৎপাদন কেন্দ্রে রূপান্তর করা সম্ভব।আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে। খুলনা-৪ এর মৎস্য খাতকে আধুনিক ও টেকসই শিল্পে রূপান্তর করাই হবে আমার অন্যতম অগ্রাধিকার। মৎস্য শিল্প আমাদের অর্থনীতির একটি প্রধান চালিকাশক্তি। এই শিল্পকে কোনোভাবেই অবহেলা কিংবা ধ্বংস হতে দেওয়া যাবে না। অসাধু ব্যবসায়ীদের হাত থেকে মৎস্য শিল্পকে উদ্ধার করে উৎপাদন বহুগুণে বাড়াতে হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে মানসম্মত মাছ উৎপাদনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে।পরিবেশবান্ধব প্লান্ট, এক্সপোর্ট প্রসেসিং জোন এবং হিমায়িত মাছ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তুলে দেশি ও উন্নত জাতের মাছের উৎপাদন বাড়ানো হবে। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। যুবসমাজকে মৎস্য খাতে যুক্ত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবসময় আপনাদের পাশে থাকবে।খুলনা-৪ আসনকে মৎস্য শিল্পের আধুনিক মডেল এলাকা হিসেবে গড়ে তুলে আমরা এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের জীবনমান উন্নত করব।

পরে রহিমনগর ও জাবুসা এলাকায় নির্বাচনী আলোচনা সভায় আজিজুল বারী হেলাল সভায় বলেন রূপসাকে শান্তির উপজেলা হিসেবে গড়ে তুলব। ২৭ জানুয়ারি (মঙ্গলবার) সকালে রূপসা উপজেলার চর রূপসা এলাকায় বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টস এসোসিয়েশন খুলনা অঞ্চল আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএফএফইএ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ তরিকুল ইসলাম জহির।

বিএফএফইএ এর ভাইস প্রেসিডেন্ট শেখ কামরুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম,জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল,জেলা বিএনপির সদস্য শেখ আঃ রশিদ, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু, ডিএফএফই এর ডাইরেক্টর শফিউল্লাহ খান মিলন, এ্যাপেলো সী ফুডের এমডি আইনুল ইসলাম, ইন্টারন্যাশনাল সী ফুডের ডাইরেক্টর নুরুল ইসলাম,জেমিনি সী ফুডের জিএম মাহমুদ রিয়াদ,ফ্রেস ফুড লিমিটেডের জিএম মোঃ শফিকুর রহমান,সালাম সী ফুডের রিসিভ ইনচার্জ আবু হানিফ মল্লিক, রুমেজো ফুড লিমিটেডের নাজমুল হুদা চৌধুরী এবং খুলনা জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন মুফতি আবুল হাসান হামেদি।

 

এরপর বিকেলে তিনি জেলা কৃষকদল আয়োজিত। রহিমনগর এলাকায় বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন খুলনা জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ মোঃ আবু সাঈদ।

রূপসা উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সোহাগ শিকদারের পরিচালনায় সূধীজনসহ দলীয় নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

বিভিন্ন স্থানে দলীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি সাইফুর রহমান মিন্টু, রূপসা বাগেরহাট বাস মালিক সমিতির সভাপতি মোল্যা আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, যুগ্ম আহবায়ক রয়েল আজম, রবিউল ইসলাম রবি, ইসমাইল হোসেন, নৈহাটী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াজ হোসেন, নৈহাটী ইউনিয়ন বিএনপি সার্চ কমিটির সদস্য মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম, আমিনুল ইসলাম তারেক, শ্রমিকদল নেতা মাসুম বিল্লাহ, কৃষকদল নেতা শাহ আলম ভূইয়া,স্বেচ্ছাসেবকদল নেতা আসাদুজ্জামান বিপ্লব, রেজাউল ইসলাম রেজা, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ডাঃ গোলাম মাসুদ মৃধা, কৃষকদল নেতা বুলবুল আলম, রাজীব শেখ, আজিজুল হক, নয়ন মোড়ল, মনিরা বেগম, শাহজামান প্রিন্স প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট