1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

জলঢাকায় জামায়াতের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

 

মনিরুজ্জামান মিলন পাটোয়ারী, নীলফামারী

নীলফামারীর জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের নেকবক্ত ফুটবল খেলার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আয়োজিত এ পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করেন ডাউয়াবাড়ি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আমিনুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাউয়াবাড়ি ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি ও ইউনিয়ন টিম সদস্য আব্দুস সালাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ (জলঢাকা) সংসদীয় আসনে ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জলঢাকা আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনিরুজ্জামান জুয়েল, জেলা মজলিসের সুরা সদস্য প্রভাষক ছাদের হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াম্মার আল-হাসান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক এ এ এম মুজাহিদ মাসুম, উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, পৌরসভা ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হামিম, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মোহাইমেনুর রহমান সানা, ডাউয়াবাড়ি ইউনিয়ন যুব বিভাগের সভাপতি গোলাম মোস্তফা, ডাউয়াবাড়ি ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোনায়েম হোসেন ও ডাউয়াবাড়ি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শহিদুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ওবায়দুল্লাহ সালাফি বলেন, জনগণের ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য। তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এর মধ্যে নেকবক্ত ফুটবল মাঠ সংস্কার, ডাউয়াবাড়ি মনছারের ঘাটে একটি সেতু নির্মাণ, নেকবক্ত স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার মানোন্নয়ন, ডাউয়াবাড়ি ইউনিয়নের মসজিদ, মন্দির ও সড়ক উন্নয়নের পাশাপাশি ডাউয়াবাড়ি ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কমনিটি ক্লিনিং করে আরও গতিশীল ও শক্তিশালী করার আশ্বাস দেন তিনি। এ সময় তিনি ভোটারদের উদ্দেশে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ভোটাধি কার প্রয়োগের আহ্বান জানান এবং নির্বাচন কমিশনের নির্ধারিত সকল সরকারি বিধিবিধান মেনে নির্বাচনী কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন। পথসভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় কর্মীরা বক্তব্য রাখেন। সভা শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণ ভাবে নির্বাচনী প্রচারণা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট