1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

বগুড়ার শিবগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন মোঃ আব্দুল্লাহ আল মামুন

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

 

মোঃ তহিদুল ইসলাম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:

 

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ আব্দুল্লাহ আল মামুন। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

 

দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, ভূমি সেবাকে সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে আন্তরিকভাবে কাজ করবেন। ভূমি সংক্রান্ত সকল সেবা যেন দ্রুত ও হয়রানিমুক্তভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়— সে লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন তিনি।

 

এ সময় তিনি ভূমি অফিসে স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে কঠোর অবস্থানের কথাও জানান। সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে আস্থা ও বিশ্বাসযোগ্যতা তৈরিতে সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবাগত এই কর্মকর্তা।

 

শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ আল মামুনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট