1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে পটুয়াখালীর বাউফলে সফরে আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। 

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

 

 

মোঃ গোলাম রাব্বী স্টাফ রিপোর্ট :- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আগামীকাল শুক্রবার পটুয়াখালীর বাউফল সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এই সফরকে ঘিরে বাউফলসহ পুরো পটুয়াখালী জেলায় জামায়াত ও ১১ দলীয় জোটের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসবমুখর পরিবেশ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ও ব্যস্ততা।

 

এসময় জামায়াত নেতারা জানান, শুক্রবার সকাল ৯টায় বরিশালের মেহেন্দীগঞ্জ থেকে হেলিকপ্টারযোগে বাউফলে পৌঁছাবেন ডা. শফিকুর রহমান। এরপর বেলা ১১টায় বাউফল পাবলিক মাঠে ১১ দলীয় জোটের আয়োজনে অনুষ্ঠিত হবে নির্বাচনী জনসমাবেশ।

এই জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সমাবেশে সভাপতিত্ব করবেন ১১ দলীয় ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের পটুয়াখালী–২ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ।

 

আয়োজকরা জানিয়েছেন, এই জনসমাবেশে পটুয়াখালী জেলার চারটি সংসদীয় আসনের ১১ দলীয় জোটের সকল প্রার্থীর উপস্থিত থাকার কথা রয়েছে। আয়োজকদের প্রত্যাশা, সমাবেশে লক্ষাধিক মানুষের অংশগ্রহণ ঘটবে।

জামায়াত নেতাদের বিশ্বাস, জামায়াত আমিরের এই সফর ও জনসমাবেশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় নতুন গতি সঞ্চার করবে এবং সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট