1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে একটি মহল নির্বাচন বানচালের অশুভ পায়তারা করছে,রূপসায় আজিজুল বারী হেলাল।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

 

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন
সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে একটি মহল নির্বাচন বানচালের অশুভ পায়তারা করছে। এদেশের জনগন তাদের শক্ত হাতে প্রতিহত করবে এবং জনগনের স্বতস্ফুর্ত অংশগ্রহনে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত হবে।
দীর্ঘদিন পর জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ এসেছে। দেশের স্বার্থে,গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে যেতে হবে। দল-মতের ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষকে ভোট দিয়ে নিজেদের পছন্দের যোগ্য প্রার্থী নির্বাচিত করতে হবে।

তিনি বলেন বিএনপি জনগণকে ভালোবাসতে জানে, ভালো রাখতে জানে এবং শ্রমজীবী খেটে খাওয়া মানুষের মনের ভাষা বুঝতে জানে। প্রকৃত নেতৃত্ব ছাড়া কোনো এলাকার টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই এমন নেতৃত্ব বাছাই করতে হবে, যারা জনগণের কথা শুনবে এবং বাস্তব উন্নয়ন নিশ্চিত করবে। যোগ্য নেতা বাছাইয়ের দায়িত্ব আপনাদেরই হাতেই। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে ধর্মীয় মূল্যবোধে ফেরানো এবং খেলাধুলামুখী করতে হবে। সন্তানদের ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষা ও ক্রীড়াচর্চায় উৎসাহিত করতে হবে। নারীদের অন্ধকারে রেখে কোনো দেশ এগিয়ে যেতে পারে না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষায় বিশেষ গুরুত্ব দিয়েছিলেন এবং নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে নানামুখী কর্মসূচি গ্রহণ করেছিলেন, যা আজও জনগণ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। আপনারা টিএসবিবাসী দীর্ঘদিন রাস্তাঘাটের বেহাল দশা, জলাবদ্ধতা, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানির সংকট সহ নানা কারণে চরম ভোগান্তিতে রয়েছেন। বিএনপি সরকার গঠন করতে পারলে টিএসবির যোগাযোগ ব্যবস্থা আধুনিকীকরণ, স্থায়ী জলাবদ্ধতা নিরসন, সুপেয় পানি সরবরাহ নিশ্চিতকরণ এবং কর্মসংস্থান বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। টিএসবিকে অবহেলিত নয়, পরিকল্পিত উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলা হবে। জনগণের সঙ্গে নিয়ে, জনগণের মতামতের ভিত্তিতেই সব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। শেষে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয় এটি মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার ও উন্নয়নের প্রতীক।
তিনি আজ ৬-ই ফ্রেব্রুয়ারি (শুক্রবার) দিনব্যাপী রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের কাজদিয়া স্বল্পবাহিরদিয়া ও তিলক এলাকায় নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
উক্ত অনুষ্ঠানে গুলোতে বিশেষ অতিথির বক্তৃতা করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক জসীম উদ্দীন মজুমদার, কেআইএবিআই কান্ট্রি ডিরেক্টর আরিফ রাজ্জাক জয়,খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম,জিএম কামরুজ্জামান নান্টু,উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য মোল্যা রিয়াজুল ইসলাম,আছাফুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক খান আনোয়ার হোসেন,মহিউদ্দীন মিন্টু,সাবেক সদস্য সচিব আজিজুর রহমান সমাজসেবক জাকির আহম্মেদ জমাদ্দার।
আজিজুল বারি হেলাল প্রথমে স্বল্পবাহিরদিয়া (৮নং ওয়ার্ড) বিএনপি সহযোগী সংগঠন ও নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে স্বল্পবাহিরদিয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথির বক্তব্যে রাখেন। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি বাদশা জমাদ্দার এবং সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা ইসরাইল বাবু। এসময় স্থানীয়দের মধ্য বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক ক্ষুদ্র ঋন ও সমবায় বিষয়ক সম্পাদক জিএম আসাদুজ্জামান, রকিব জমাদ্দার, রুমি জমাদ্দার, জাহাঙ্গীর শেখ, শরিফ শেখ,সাহেব আলী, আবুল কাসেম প্রমূখ। এরপর তিনি কাজদিয়া (১নং ওয়ার্ড) বিএনপি, সহযোগী সংগঠন ও নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে ঈদগাহ মাঠে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন প্রবীন বিএনপি নেতা আঃ সাত্তার শেখ। সঞ্চালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক খান আলিম হাসান। বক্তৃতা করেন বিএনপি নেতা সৈয়দ মাহমুদ আলী, হযরত মাওঃ রেজাউল ইসলাম,ওলিউল্লাহ রহমান, বিএনপি নেতা শামীম হাসান,রউফুল হক মুকুল, সুলতান মাহমুদ বাদশা,আলম শেখ,সৈয়দ কামরুজ্জামান নান্টু,শেখ জহিরুল হক শারাদ, মুশফিকুর রহমান সুমন, ফারুক আহমেদ,জিয়া খান,বলরাম নন্দী,আয়ূব খান,শরিফা খাতুন, আরিফ ফকির,শাহিনুর রহমান,সৈয়দ মুসা,সুপন সাহা,সঞ্জয় ধর,নাসির আহমেদ প্রমূখ। এছাড়া তিনি ৪নং ওয়ার্ড (তিলক) বিএনপি সহযোগী সংগঠন ও নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র ও সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম গোলদার,বিএনপি নেতা ফিরোজ মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সেলিম রেজা, মাসুম রেজা,মাসুদ শিকারি প্রমুখ। এছাড়াও অন্যান্যদের মধ্যে বিভিন্ন স্থানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ মহিউদ্দিন,খন্দকার শরিফুল ইসলাম,হাকিম কাজী,সরদার শিহাবুল ইসলাম,কামরুল ইসলাম কচি,মাসুম বিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা রেজাউল ইসলাম রেজা,মুন্না সরদার,মাসুদ খান, নয়ন মোড়ল,জেলা যুবদল নেতা তরিকুল ইসলাম রিপন,ছাত্রদল নেতা এসএম আবু সাঈদ,বাবুল শেখ,নাঈম আহম্মেদ,খান ওলিয়ার রহমান,হাফিজুর রহমান,মনিশংকর রায়,আবু দাউদ দানিশ,জিএম হিরোক,সাবু জমাদ্দার, লাভলু শেখ,গোলাম রসূল,ওয়ালিদ শেখ,সুজন শেখ,ইব্রাহিম শেখ, রাতুল কাজী প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট